Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Mamata Banerjee

‘আমাকে মেরেছে’, গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

'আবার ফিরে আসব', রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝেও আত্মবিশ্বাসী মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২১:৩৭

options
link
‘আমাকে মেরেছে’, গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা zoom
'আমাকে মেরেছে', গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

গণনাকেন্দ্রে আক্রান্ত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! সোমবার বিকেলে শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে কার্যত ঘরের পোশাকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা। বেশ কয়েকঘণ্টা পর বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। মমতা এদিন বলেন, “আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০ টা সিট চুরি করেছে।” বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করে মমতা জানালেন, তিনি সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানাবেন। তবে রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝেও আত্মবিশ্বাসী মমতা। বললেন, “আমরা ঘুরে দাঁড়াব।”

সোমবার বেলা গড়াতেই বোঝা গিয়েছিল বাংলার কুর্সি কার দখলে যেতে চলেছে। রাজ্যজুড়ে কার্যত গেরুয়া ঝড। বিকেলের দিকে শাখাওয়াত মেমোরিয়ালের অর্থাৎ যেখানে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি আসনের গণনা চলছে সেখানে অশান্তির খবর শোনা যায়। ৪৫ মিনিট বন্ধ ছিল ফল ঘোষণা। তারপর তৃণমূলের এজেন্টকে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। শুনেই ছুটে যান তৃণমূল সুপ্রিমো। বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি গণনাকেন্দ্রে। ভিতরে তাঁকে মারা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মমতা এদিন বলেন, “আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০ টা সিট চুরি করেছে।” বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করে মমতা জানালেন, তিনি সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানাবেন। তবে রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝেও আত্মবিশ্বাসী মমতা। বললেন, “আমরা ঘুরে দাঁড়াব।”

ভোট গণনায় কারচুপি হতে পারে, দিন কয়েক আগেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই কারণে সকল প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সাফ বলেছিলেন গণনার দিন যেন প্রার্থী বা এজেন্ট যে ভিতরে থাকবেন, তিনি যেন কেন্দ্র না ছাড়েন।  নেত্রীর নির্দেশ পালন করেছেন সকল প্রার্থী। কিন্তু তা সত্ত্বেও বাংলাজুড়ে গেরুয়া ঝড়। ফলাফল স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী একই অভিযোগে সরব হলেন মমতা। বললেন, একশোর বেশি আসনে কারচুপি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.