ছাব্বিশের নির্বাচনী (West Bengal Assembly Election) যুদ্ধে ‘হটসিট’ রাসবিহারী। এখানে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন স্বপন দাশগুপ্ত। দু’দলই রাজ্যভিত্তিক ইস্তেহার প্রকাশের পাশাপাশি বিধানসভাভিত্তিক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে। এবার রাসবিহারী কেন্দ্রের সংকল্পপত্র প্রকাশ করলেন স্বপন দাশগুপ্ত। কালীঘাট মন্দিরের উন্নয়ন থেকে রবীন্দ্র সরোবর সংস্কার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী। কী কী রয়েছে স্বপনের সংকল্পপত্রে?
এই বিষয়ে আরও খবর
রাসবিহারী কেন্দ্রের প্রধান ধর্মীয়স্থান কালীঘাট মন্দির। সংকল্পপত্রের শুরুতেই এই মন্দিরের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মন্দিরের কী কী উন্নয়ন করা হবে? কাশী-কামাখ্যা -পুরী -উজ্জয়য়িণীর আদলে পরিকাঠামো। তীর্থযাত্রীদের জন্য বিশ্রামস্থল, হোটেলের আধুনিকীকরণ স্থানীয়দের জন্য কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ করা হবে। এরপর হিন্দুস্থান পার্ক থেকে যোধপুর পার্ক অঞ্চলকে ‘বেঙ্গল ক্যাফে ও কালচার জেলা’ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পাশাপাশি এলাকায় নারীদের নিরাপত্তা জোরদার স্থানীয়দের কর্মস্থান ও ব্যবসার সুযোগ তৈরির সংকল্প নিয়েছে বিজেপি।
রাসবিহারী বিধানসভার অর্ন্তগত ‘দক্ষিণ কলকাতার ফুসফুস’ হিসাবে পরিচিত রবীন্দ্র সরোবর সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। জলের স্তর বৃদ্ধি ও বাস্তুসংস্থানগত সংস্কারের মাধ্যমে সারোবর সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরোবরের চারপাশে বেআইনি নির্মাণ বন্ধ করা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়াও এলাকায় সিন্ডিকেট রাজত্বের অভিযোগ তুলে তা অবসানের সংকল্প নিয়েছে বিজেপি।
রাজনৈতিক মহলের মত, সব মিলিয়ে এলাকায় মানুষের আবেগকে ছুঁয়ে গিয়েছে স্বপনের ‘সংকল্পপত্র’। কিন্তু উলটো দিকে তৃণমূলের দেবাশিস কুমার। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ প্রতিজ্ঞা এলাকার সার্বিক উন্নয়ন। স্বপন কতটা দাগ কাটতে পারবেন তা বোঝা যাবে ৪ মে ইভিএম খোলার পর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে
নিবেদিত






