Advertisement
Advertisement
West Bengal Assembly Election

আসানসোল উত্তরে ‘কৃষ্ণেন্দু’ বিভ্রাট, আসল নকলের ‘তিন’ গেরোয় বিজেপি

আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী তালিকায় শুধু বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুই নেই, রয়েছেন আরও দুই জন কৃষ্ণেন্দু।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:১০

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:১০

options
link
আসানসোল উত্তরে ‘কৃষ্ণেন্দু’ বিভ্রাট, আসল নকলের ‘তিন’ গেরোয় বিজেপি zoom
প্রার্থী তালিকায় শুধু বিজেপির কৃষ্ণেন্দুই নেই, রয়েছেন আরও দুই জন কৃষ্ণেন্দু।

কথায় বলে, ‘এক ঢিলে দুই পাখি’। কিন্তু আসানসোল উত্তর বিধানসভায় যা ঘটছে, তাতে পাখির বদলে এখন প্রার্থীর ছড়াছড়ি! তাও আবার একই নামের প্রার্থী। নির্বাচনী আধিকারিকের স্ক্রুটিনি টেবিল থেকে যখন প্রার্থীদের তালিকা বেরোলো, তখন চক্ষু চড়কগাছ সবার। ছাব্বিশের নির্বাচনে (WB Assembly Election 2026) এই আসনে তৃণমূলের মলয় ঘটকের সঙ্গে বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লড়াই হবে। কিন্তু আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী তালিকায় শুধু বিজেপির কৃষ্ণেন্দুই নেই, রয়েছেন আরও দুই জন কৃষ্ণেন্দু।

​বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু ছাড়াও এই আসনে কৃষ্ণেন্দু নামের আরও দুই জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। প্রথম নির্দল প্রার্থীর নামও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি পেশায় একজন আইনজীবী। অন্যজনের নাম কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তিনি মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। এই বিষয়ে জানতে পেরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্য়ায়ের কপালে চিন্তার ভাঁজ। তিনি জানিয়েছেন, “সবটাই চক্রান্ত! ভোটারদের গুলিয়ে দিতেই এই ডামি প্রার্থীদের ভোটে দাঁড় করানো হয়েছে।”

Advertisement

​তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, নাম এক হলেও প্রতীক তো আলাদা! সংগঠন শক্ত হলে মানুষ প্রতীকেই ভোট দেবে। অর্থাৎ, নাম যাই হোক, দিনের শেষে পদ্ম আর জোড়া ফুলের লড়াইটাই আসল। যদিও দুই নির্দল ‘কৃষ্ণেন্দু’র মধ্যে কারোরই এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, আসানসোল উত্তরের মোট প্রার্থীর সংখ্যা ১৪। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপি ও তৃণমূলের। তৃণমূলের মলয় ঘটকের মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও বামফ্রন্টের অখিলেশ কুমার সিং, কংগ্রেসের প্রসেনজিৎ পুইতন্ডি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক মহলের মতে, আসানসোল উত্তর এবার ‘নেম গেম’-এ বাকি আসনগুলিকে গোল দিচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.