বাংলার ভোটের (Bengal Election 2026) বাজারে ভাইরাল হতে কত কী-ই না করে চলেছেন প্রার্থীরা! কেউ গৃহস্থের বাড়িতে ঢুকে রান্না করে, রুটি বেলে দিচ্ছেন। কেউ রাজমিস্ত্রির ভূমিকায়। আবার কেউ পাম্প করে দিচ্ছেন সাইকেলে। তবে এই ভাইরালের নেশা যে কত বিপজ্জনক, তা বোধহয় ভাবতেও পারেননি পুরুলিয়ার রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি। শনিবার প্রচারে বেরিয়ে তিনি ঢুকে পড়লেন অপারেশন থিয়েটারে! হাতে রীতিমতো সাদা গ্লাভস গলিয়ে দুর্ঘটনায় জখম যুবকের ক্ষতের অস্ত্রোপচারে তদারকিও করলেন। তবে তাঁর অপারেশন থিয়েটারে তাঁর এই ‘অনুপ্রবেশ’ নিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানাতে চলেছে বিজেপি। এনিয়ে এখনও মুখে কুলুপ তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি।

আরও পড়ুন:
পেশায় শিক্ষক রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি। আগামী ২৩ তারিখ ভোট ময়দানে তাঁর ভাগ্যপরীক্ষা। তার আগে জোরকদমে প্রচার চলছে। শনিবার সেই প্রচারেই ঘটে গেল বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে সামান্য আহত হয়েছিলেন এক যুবক। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁর চিকিৎসা চলছিল। ছিলেন এক চিকিৎসক, ২ নার্স, ২ ওয়ার্ড বয় এবং একজন ড্রেসার। তাঁদের উপস্থিতিতেই সটান অপারেশন থিয়েটারে ঢুকে যান তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি। হাতে গ্লাভস গলিয়ে ওই যুবকের চিকিৎসায় তদারকি করেন। যেন তিনিই চিকিৎসক!
হাজারি বাউড়ির এই ভূমিকাতেই তৈরি হয়েছে বিতর্ক। কীভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা প্রার্থীকে অপারেশন থিয়েটারে ঢোকার অনুমতি দিলেন? এই প্রশ্ন উঠেছে। বিজেপি যথারীতি এই ঘটনাকে হাতিয়ার করে কমিশনে বিধিভঙ্গের অভিযোগ দায়ের করতে চলেছে। এদিকে, তৃণমূল প্রার্থীর এহেন কীর্তিতে কড়া রাজ্যও। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর চিকিৎসক-সহ ৬ জনকে শোকজ করেছে। এর মধ্যে এক চিকিৎসক ছাড়াও রয়েছেন ২ জন নার্স, ২ জন ওয়ার্ড বয়, ১ জন ড্রেসার। তৃণমূল প্রার্থীও হয়তো বেশ টের পাচ্ছেন, ভাইরাল হওয়ার নেশা কতটা সর্বনাশা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমের আগে চিনির স্বাদ তেতো! আকাশছোঁয়া দামের নেপথ্যে আসল কারণ কী?
-
বাপ কা বেটা! অবিকল শেহওয়াগের মতোই একের পর এক শট ছেলের, ভাইরাল ভিডিও
-
দাপুটে শাহজাহান এখন গুটিয়ে কেঁচো! ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ‘ডিম থেরাপি’ জনতার
-
সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকে মুছে ফেলছেন না তো! বুঝবেন কীভাবে?
-
স্ত্রী, কন্যা-সহ ‘আত্মঘাতী’ অন্ধ্রের ইঞ্জিনিয়র, ধর্মান্তরণের ভয়? অভিযুক্ত শুটিং কোচ সাদিক খান
নিবেদিত


