ভোটের (Bengal Election 2026) মুখে শিলিগুড়িতে তৃণমূল-বিজেপির মধ্যে চাপা উত্তেজনা এবার প্রকাশ্যে। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে বিজেপিকে ‘অসভ্য’ তকমা দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। সোমবার প্রচার বন্ধ রেখে শহরে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসেন। সঙ্গে দলের সদস্যরা। এদিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে প্রচারসূচি রয়েছে। তার আগে গৌতম দেবের অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিজেপির বিরুদ্ধে তিনি আবারও কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছেন। ভোটের আগে এই ঘটনায় উত্তপ্ত শিলিগুড়ি শহর।

আরও পড়ুন:
শিলিগুড়িতে গৌতম দেবের পোস্টার নষ্টের ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরেই। অভিযোগ, অন্ধকারে কেউ বা কারা বারবারই তৃণমূল প্রার্থীর পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। কখনও হোর্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর নরেন্দ্র মোদি বা অমিত শাহের মুখ সাঁটা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এসব বিজেপির কাজ। তৃণমূলের প্রচারে বাধা দিতে এসব করা হচ্ছে। গৌতম দেব সোমবার অবস্থান বিক্ষোভ থেকে আরও অভিযোগ করেন, “টাকা দিয়ে লোক এনে এইসব কাজ করছে বিজেপি। কিন্তু এটা শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতি নয়। গোটা শহর প্রায় গেরুয়া রং করেছে। যেখানে-সেখানে লেখা – ওম! এটা তো একটা ধর্মীয় শব্দ। তাকে রাজনীতির ময়দানে কেন ব্যবহার করছে বিজেপি? এটাই তো মেরুকরণের রাজনীতি।”
তৃণমূল বা গৌতম দেবের এহেন অভিযোগের পালটা দিয়ে বিজেপি প্রার্থী শংকর ঘোষের অভিযোগ, প্রচারে তাঁদের ব্যানার, ফেস্টুন ছেঁড়া হচ্ছে। প্রচারে বাধা পাচ্ছেন তাঁরাই। শংকর ঘোষের চ্যালেঞ্জ, এভাবে পিছন থেকে নয়, ভোটের ময়দানে লড়াই হোক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের
নিবেদিত


