Advertisement
Advertisement
West Bengal Elections 2026

চার্জশিটের পালটা চার্জশিট! ভোটের বাংলায় ‘শাহী’বাণ ভোঁতা করতে কৌশলী তৃণমূল

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুপুরে ৪০ পাতার চার্জশিট পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলম্ব না করেই আজ বিকেলে পাল্টা প্রত্যাঘাতে প্রস্তুত ঘাসফুল শিবির।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৯:২৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৯:২৪

options
link
চার্জশিটের পালটা চার্জশিট! ভোটের বাংলায় ‘শাহী’বাণ ভোঁতা করতে কৌশলী তৃণমূল zoom
বিজেপির 'চার্জশিট'-এর পালটা চার্জশিট পেশ করতে চলেছে তৃণমূল।

অভিযোগ, পালটা অভিযোগে তপ্ত ভোটের বাংলা। দুপুরে বিজেপি, বিকেলে তৃণমূল। ভোটের (West Bengal Elections 2026) আগে ‘শাহী’ বাণ ভোঁতা করতে ‘চার্জশিট’ হাতে ময়দানে নামতে চলেছে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূলের বিরুদ্ধে শনিবার দুপুরে ৪০ পাতার চার্জশিট পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলম্ব না করে বিকেলেই প্রত্যাঘাতে প্রস্তুত ঘাসফুল শিবির।

শনিবার অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল জমানায় বাংলার পরিস্থিতির কথা তুলে ধরে ৪০ পাতার চার্জশিট পেশ করবে বিজেপি।এদিন বিকেলে ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর’ খতিয়ান বাংলার মানুষের সামনে আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিকেল চারটেয় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করবেন মহুয়া মৈত্র, ব্রাত্য বসু, কীর্তি আজাদরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত ২০১১ সালে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসে। ১৫ বছরের সরকারের সময়কালে ‘উন্নয়নের জোয়ার’ কীভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে, তার রিপোর্ট কার্ড জনগণের দরবারে পৌঁছে দিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপির উন্নয়নের খতিয়ানও বারবার দাবি করেছে। কিন্তু নিজেদের উন্নয়নের রিপোর্ট তুলে ধরা তো দূর, উল্টে তৃণমূলের শাসনকালের একগুচ্ছ সমস্যা, অবনতির ‘মন গড়া’ কথা তুলে ধরতে ‘অতিসক্রিয়’ পদ্মশিবির।  রাজ্যের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন -সহ একাধিক ইস্যুকেও ‘চার্জশিটে’ রাখা হচ্ছে বলে খবর বিজেপি সূত্রে। অন্যদিকে, তৃণমূলের ‘চার্জশিটে’ একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনা, নারী বিরোধিতা, এসআইআর, সিএএ, এনআরসি সহ একাধিক বিষয়ের উল্লেখ থাকতে পারে। 

উল্লেখ্য, ভোটের মুখে প্রতিবারের মতো এবারও রাজ্যে ঝটিকা সফর এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটবঙ্গে বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে ইশতেহার প্রকাশ আপাতত স্থগিত রেখেই তৃণমূল বিরোধিতায় মগজাস্ত্রে শাণ দিচ্ছে শাহের দক্ষ বাহিনী। পাল্টা শাহের ‘বাণ’ ভোঁতা করতে ‘দেশের সর্বকালের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’-র রিপোর্ট কার্ড হাতে ময়দানে নামতে চলেছে শাসকদল। 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.