Advertisement
Advertisement
West Bengal Assembly Election

টিকিট না পেয়ে এসডিপিআইতে যোগ, এবার ‘বিক্ষুব্ধ’ মশিউর রহমানকে সাসপেন্ড করল তৃণমূল

তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানান, 'দলবিরোধী কাজ করেছে। এটা দল কোনওভাবেই বরদাস্ত করবে না।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২০:১৯

options
link
টিকিট না পেয়ে এসডিপিআইতে যোগ, এবার ‘বিক্ষুব্ধ’ মশিউর রহমানকে সাসপেন্ড করল তৃণমূল zoom
ফাইল ছবি।

টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে এসডিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। প্রার্থীও হয়েছেন। এবার মশিউর রহমানকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান। জানানো হয়েছে, দলবিরোধী কাজের জন্য এই পদক্ষেপ।

সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। আশায় ছিলেন ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) দল তাঁকে প্রার্থী করবে। কিন্তু তা হয়নি। টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়েন মশিউর। দলত্যাগের সিদ্ধান্ত নেন। যোগ দেন এসডিপিআই-তে। প্রার্থী পদও পেয়েছেন। বাম ও আইএসএফ মহা জোটের সাগরদিঘি বিধানসভার প্রার্থী হিসাবে বহরমপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে সাংসদ খলিলুর রহমান জানান, “নির্বাচনের প্রাক্কালে বেশ কিছু জায়গায় স্থানীয় নেতৃত্ব দলবিরোধী কাজ করেছে। এটা দল কোনওভাবেই বরদাস্ত করবে না। রাজ্য কমিটির নির্দেশ মেনে যারা দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সাগরদিঘি বিধানসভায় দলের মনোনীত প্রার্থী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান নির্বাচনে দাঁড়িয়েছেন, এটা সম্পূর্ণ দলবিরোধী কাজ ও দলের শৃঙ্খলা বহির্ভূত কাজ। রাজ্য কমিটির নির্দেশ মেনে মশিউর রহমানকে সাসপেন্ড করা হচ্ছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব ও কর্মীদের কাছে আবেদন আপনারা কেউ দলবিরোধী কাজে লিপ্ত হবেন না। দলের প্রতি আনুগত্য বজায় রেখে দলীয় প্রার্থীদের জিতিয়ে নিয়ে আসুন। দলবিরোধী কোনও কাজ দল সমর্থন করে না। মেনেও নেবে না। আর কেউ যদি দলবিরোধী কাজে লিপ্ত থাকেন তার বিরুদ্ধে দল এধরণের পদক্ষেপ নেবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.