মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে গতকাল, রবিবারই কর্মিসভা করেছিলেন। ওই কেন্দ্রে জয়ের জন্য ঝাঁপাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে আরও বেশি ব্যবধানে জয়ের জন্য বার্তা দিয়েছেন। কর্মিসভার পরেই তৃণমূল কংগ্রেস প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নেত্রী গতকালই বলেছেন, “দেখ আমি সারা বাংলায় দৌড়াচ্ছি। আমার ঘর তোরা সামলাস।” সেই নির্দেশের পরই নেত্রীর বিশ্বস্ত সৈনিকরা ভোটের ময়দানে নেমে পড়েছেন।
এই বিষয়ে আরও খবর
এবারের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। ওই কেন্দ্রেই দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ছেন। তবে এবার বিজেপির হয়ে ওই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, নেত্রীকে হারানোর বার্তাও দিয়েছেন তিনি। সেজন্য এবার অনেক বেশি নজর থাকছে এই কেন্দ্রেই। তবে গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নজরে। রাজ্যজুড়ে নেত্রী প্রচারেও যাবেন। সেই দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। রাজ্যের ২৯৪টি আসনেই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা এবারও প্রচার করছেন তৃণমূল নেতৃত্ব।
সোমবার চেতলার একাধিক জায়গায় প্রচারও করেছেন। প্রচারের ফাঁকেই ফিরহাদ বলেন, “এখানকার মানুষকে আমি যতদূর জানি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ঘরের মেয়ে। সুতরাং, চেতলা, আলিপুর, ভবানীপুর প্রত্যেক এলাকার মানুষ ভাবেন মমতাদি আমাদের নিজেদের।”
মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর কেন্দ্রে কতটা আলাদা করে নজর দেবেন? সেই প্রশ্ন ছিল রাজনৈতিক মহলের একাংশের। তবে তৃণমূল সুপ্রিমো যে সব কেন্দ্রেই প্রচারে নজর দেবেন, সেই কথা নিশ্চিত। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস।” এই বার্তার পরেই মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে নিয়ে প্রচারে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আজ, সোমবার চেতলার একাধিক জায়গায় প্রচারও করেছেন। প্রচারের ফাঁকেই ফিরহাদ বলেন, “এখানকার মানুষকে আমি যতদূর জানি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ঘরের মেয়ে। সুতরাং, চেতলা, আলিপুর, ভবানীপুর প্রত্যেক এলাকার মানুষ ভাবেন মমতাদি আমাদের নিজেদের।” তিনি আরও বলেন, “মমতাদি এখানে জন্মেছেন, বড় হয়েছেন। কয়েকশো স্কুল-কলেজের বন্ধু রয়েছেন এখানে। এখানে আমার আলাদা কিছু নেই। শুধু মানুষের কাছে গিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা ভোট দেবেন।”
শুভেন্দু অধিকারী কোনও ফ্যাক্টরই নয়। মানুষের সঙ্গে তৃণমূলের লোকজন থাকেন সবসময়। সেই কথা জানিয়ে ফিরহাদ বলেন, “মমতাদি ঘরের মেয়ে। মানুষ মমতাদিকে সমর্থন দেবেন।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন
নিবেদিত






