Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
Bengal Assembly Election

দু’শোর বেশি আসন পেয়ে মসনদে ফের তৃণমূলই, চমকে দিল এই সমীক্ষা

Janamat Polls: দুই দফায় রাজ্যের ভোটপর্ব শেষ। কারা জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ মে। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই মুহূর্তে তা নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে সামনে এল একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ২২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ২২:১১

options
link
দু’শোর বেশি আসন পেয়ে মসনদে ফের তৃণমূলই, চমকে দিল এই সমীক্ষা zoom
মসনদে ফের তৃণমূলই, চমকে দিল এই সমীক্ষা

দুই দফায় রাজ্যের ভোটপর্ব শেষ। কারা জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ মে। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই মুহূর্তে তা নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে সামনে এল একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। ‘জনমত পোলস’-এর রিপোর্ট বলছে, ফের বিপুল ভোটে জিতবে তৃণমূল। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে চতুর্থবার শাসকের মসনদে বসবে ঘাসফুল শিবিরই।

‘জনমত পোলস’-এর এক্সিট পোল অনুযায়ী,  তৃণমূল ১৯৫-২০৫, বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১-৩, বামফ্রন্ট ০-১, অন্যান্য ৩-৫ আসন পেতে চলেছে। 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল শাসক শিবির। ‘জনমত পোলস’-এর এক্সিট পোল অনুযায়ী, এবারও তার অন্যথা হবে না। তৃণমূল ছাব্বিশের ভোটে পেতে চলেছে ১৯৫ থেকে ২০৫টি আসন। বিজেপি ৮০-৯০টি আসন পেতে চলেছে। কংগ্রেস পেতে পারে ১-৩টি আসন। বামফ্রন্ট খাতা খুলতে পারলেও ১টির বেশি আসন পাবে না বলেই মত ‘জনমত পোলস’-এর। অন্যান্যরা পেতে চলেছে ৩-৫টি আসন।

‘পিপলস পালস’-এর এক্সিট পোলও প্রায় একইরকম। তাদের হিসাব বলছে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে তৃণমূলই। তাদের হিসাব অনুয়ায়ী, তৃণমূল পেতে পারে ১৭৮-১৮৯টি আসন। বিজেপির আসনসংখ্যা থাকবে একশোর নিচেই। ‘পিপলস পালস’-এর বুথফেরত সমীক্ষা বলছে, গেরুয়া শিবির পেতে পারে ৯৫-১১০টি আসন। কংগ্রেস ১-৩টি আসন পেতে পারে। বামেদের শূন্যের গেরো কাটতে পারে। তবে ১টি বেশি আসনের বেশি নয় বলেই মত ‘পিপলস পালস’-এর।

‘জনমত পোলস’, (Janamat Polls) ‘পিপলস পালস’ ছাড়া আবার বেশ কয়েকটি এক্সিট পোলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল ও বিজেপির। তবে খানিকটা এগিয়ে গেরুয়া শিবির। বেশ কয়েকটি এক্সিট পোলে ইঙ্গিত যে বঙ্গে পালাবদল হয়ে বিজেপি সরকার গড়তে পারে। তবে এই ধরনের এক্সিট পোলগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে অতীতে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে সেই প্রশ্ন ওঠাটা বাস্তবসম্মতও। কারণ বাংলার ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের কোনও এক্সিট পোলই মূল ফলাফলের সঙ্গে মেলেনি। আসলে এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই মিলছে না। বস্তুত এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসল ফলাফলের ইঙ্গিতমাত্র। এই আভাস দেখে আশাহত বা উচ্ছ্বসিত কোনওটিই হওয়ার কারণ নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.