বাংলা নতুন বছরের সকাল থেকেই দিকে দিকে ভোটের (West Bengal Assembly Election) উত্তাপ। বাঙালি আবেগ ছুঁতে নববর্ষের সকালটুকু জুড়ে রইল প্রচারের চমক। কলকাতায় বাঙালি অস্মিতাকে শান দিতে ভবানীপুরে হাতে মাছ নিয়ে মিছিল করল শাসকশিবির। অন্যদিকে জেলায় দেখা গেল অন্যছবি। শান্তিপুরে ভাগীরথীর ঘাটে পুন্যার্থীদের তেল-শ্যাম্পু বিলি করলেন বিজেপি প্রার্থী!
এই বিষয়ে আরও খবর
পুন্যস্নানের জন্য ঘাটে ঘাটে যখন মানুষের ঢল। নববর্ষের সকালে শান্তিপুরে ভাগীরথীর ঘাটেও একই ছবি। গঙ্গার ঘাটের মানুষ যখন পুণ্যলাভের আশায় ভিড় জমাচ্ছে, তখন ভোটারদের মন পাওয়ার আশায় পৌঁছে গেল শাসক-বিরোধী দু’পক্ষই। ভোর থেকেই শান্তিপুরের বিজেপি প্রার্থী স্বপন দাস হাজির ভাগীরথীর ঘাটে। পুন্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। শুধু তাই নয়, ঘাটে দাঁড়িয়ে তেল-শ্যাম্পুও বিলি করলেন। নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যাঁরা স্নান সেরে ফিরছিলেন, তাঁদের হাতে লাড্ডুও তুলে দেন বিজেপি প্রার্থী।
পিছিয়ে ছিলেন না শান্তিপুরের তৃণমূল প্রার্থীও। শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন উপস্থিত হন ওই একই ঘাটে। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপুরে ভাগীরথীর তীরে শ্মশান ঘাট তৈরির কাজ খতিয়ে দেখেন। তৃণমূল প্রার্থী জানান, “এবছর ভোট (West Bengal Assembly Election) বলে নয়, প্রতিবছরই নববর্ষ ও মহালয়ার সকালে তৃণমূলের নেতৃত্বরা ভাগীরথীর ঘাটে পরিদর্শনে আসেন। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞাসা করেন। পুরসভার তরফেও ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকেও নজর রাখা হয়।”
প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপির টিকিটে শান্তিপুর আসনে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার। নদিয়া জেলার ১৭ আসনের মধ্যে ৯টিই ছিল গেরুয়াশিবিরের দখলে। এবার শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে ভোটের ময়দানে বিজেপির স্বপন দাস। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন ধরে রাখতে বিজেপির তেল-শ্যাম্পু কতখানি কাজে আসবে, তার উত্তর পাওয়া যাবে আগামী মাসের ৪ তারিখই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?
নিবেদিত






