Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
West Bengal Election 2026 2nd Phase

প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যালটে, ভোটের দিন প্রতিপক্ষ শীর্ষণ্যকে দেখে মিষ্টি হাসি মীনাক্ষীর!

আরামবাগেও দেখা হতেই পরস্পরকে আলিঙ্গন তৃণমূল-সিপিএম প্রার্থীদের। রাজনীতির আকচাআকচির মাঝে এহেন সৌজন্যের ছবি মন ভালো করে দেয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:২৫

options
link
প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যালটে, ভোটের দিন প্রতিপক্ষ শীর্ষণ্যকে দেখে মিষ্টি হাসি মীনাক্ষীর! zoom
ভোটের দিন রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন দুই প্রতিপক্ষ মীনাক্ষী-শীর্ষণ্য।

নির্বাচনী যুদ্ধ মানে শুধু কি একে অপরের বিরুদ্ধে প্রচার আর মৌখিক আক্রমণ? মোটেই নয়। এমনকী ভোটের (West Bengal Election 2026 2nd Phase) দিনও এই লড়াই শুধুমাত্র বন্দি ব্যালটবাক্সে। বাইরে দেখা হলে একে অপরের প্রতি উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যাওয়া নয়। বরং মিষ্টি হাসি হেসে সৌজন্য বিনিময়ের মতো ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ছাব্বিশের বঙ্গভোটে। উত্তরপাড়া এবং আরামবাগ বিধানসভা কেন্দ্রের সিপিএম ও তৃণমূল প্রার্থীদের যেভাবে সৌজন্য বজায় রাখতে দেখা গেল, তা সত্যিই মন ভালো করে দেয়। বুধবার সকালে উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় একটি বুথ থেকে বেরনোর সময়ে দেখা হয় তাঁর প্রতিপক্ষ, তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁকে দেখে মীনাক্ষী এগিয়ে গিয়ে হাসেন। পালটা হাসি ফিরিয়ে দেন শীর্ষণ্যও। এই সৌজন্য সাক্ষাতের পর মীনাক্ষী ‘আসছি’ বলে বুথ থেকে বেরিয়ে যান। অন্যদিকে আরামবাগের একটি বুথেও দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করলেন তৃণমূল-সিপিএম প্রার্থী।

একুশের নন্দীগ্রামের পর ছাব্বিশের ভোটের লড়াই বামেদের তরুণ ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী উত্তরপাড়ার সৈনিক। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য এবং বিজেপি প্রার্থী প্রাক্তন এনএসজি দীপাঞ্জন গুহ। প্রচারপর্বেও বারবার দেখা গিয়েছে মীনাক্ষী বিরোধীদের ডেরায় গিয়েও ভোটভিক্ষা করেছেন। রাজনীতির উর্ধ্বে উঠে সকলের দুয়ারে পৌঁছে গিয়েছেন শুধু এটুকু প্রমাণ করতে যে তিনি উত্তরপাড়ার ‘ঘরের মেয়ে’। ভোটের সকালেও একই মীনাক্ষীর সেই প্রকৃতিই ধরা পড়ল। কানাইপুর নেতাজি স্কুলের বুথে সকাল সকাল গিয়েছিলেন মীনাক্ষী। সেখান থেকে বেরনোর মুখে দেখা হয় তৃণমূল প্রার্থী শীর্ষণ্যর সঙ্গে। হেসে কথা বলেন দুই শিবিরের দুই প্রার্থী। ফেরার সময়ে বাঙালির চিরকালীন রীতি মেনে মীনাক্ষী বলেন ‘আসছি’। শীর্ষণ্যও হেসে বিদায় দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আরামবাগে তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিতের সৌজন্য বিনিময়। নিজস্ব ছবি

আরামবাগেও ভোটের দিন (West Bengal Election 2026 2nd Phase) একইরকম সৌজন্যের রাজনীতির ছবি দেখা গেল। বুথ পরিদর্শনে গিয়ে একে-অপরকে জড়িয়ে ধরলেন সিপিএম ও তৃণমূল প্রার্থী। দু’জনের দেখা হতেই কুশল বিনিময় করলেন দুই দলেরই মহিলা প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত এদিন আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ২১৫, ২১৬ ও ২১৭ নম্বর বুথে যান। মিতা ও বীথিকা উভয়েই বললেন, ”আমরা মানুষ। মানবিকতা চলে যায়নি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হোক, এটাই চাই। ফলাফলে দেখা যাবে কে জিতব আর কে হারব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.