Advertisement
Advertisement
WB Assembly Election 2026

সিআরপিএফের গাড়িতে ভোটপ্রচার নীতীন নবীনের! বাহিনী, কমিশনকে তোপ তৃণমূলের

সেই ঘটনার ভিডিও শেয়ার করে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:০৭

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:০৭

options
link
সিআরপিএফের গাড়িতে ভোটপ্রচার নীতীন নবীনের! বাহিনী, কমিশনকে তোপ তৃণমূলের zoom
তৃণমূলের শেয়ার করা ভিডিওতে এই ছবি ধরা পড়েছে।

বাংলায় বিজেপির প্রচারে সিআরআরপিএফের গাড়ি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও শেয়ার করে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে রাজ্যের শাসকদল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকায় বিজেপির মিছিল চলছে আর নীতীন নবীন সিআরপিএফের গাড়িতে উঠছেন। গাড়িতে ওঠার সময় দলের কর্মীদের সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে তৃণমূল লিখেছে, কেন্দ্রীয় বাহিনী বাংলায় এক নতুন পরিষেবা চালু করেছে। বিজেপির প্রচারে বিনামূল্যে গাড়ি দিচ্ছে তারা। প্রচারের জন্য বিজেপির নীতীন নবীনকে নিজেদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছেন সিআরপিএফ আধিকারিকরা। এখন নির্বাচনের দায়িত্বে থাকা সিআরপিএফের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি নেতারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লেখে, ‘সিআরপিএফের গাড়িতে করে ভোটপ্রচার করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন! দেশের সশস্ত্র বাহিনীর এমন রাজনীতিকরণ ও অপব্যবহার যারা করে তারাই প্রকৃতপক্ষে দেশ বিরোধী। নির্বাচন কমিশন অন্ধ বলে এগুলো দেখতে পায় না। ছিঃ।”

তৃণমূলের দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন (WB Assembly Election 2026) সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত। কিন্তু তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছেন। তিনিই ব্যক্তিগতভাবে নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করছেন। গোটা ব্যবস্থাটাই বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসকদল জানায়, এই আবহে অমিত শাহের বাহিনীর কাছ থেকে নিরপেক্ষতা আশা করাটা বোকামি হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কটাক্ষ করে তারা। তাদের দাবি, নির্বাচন কমিশন তৃণমূলের চারপাশে লক্ষ্মণরেখা টানতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে। কিন্তু বিজেপির অনৈতিক কাজকর্ম দেখেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.