সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এই পৃথিবীর মতোই সাজানো সংসার কি কোথাও আছে এই মহাবিশ্বে? নাকি বিরাট শূন্যতার মাঝে শুধু পৃথিবীতেই আছে প্রাণ? এ প্রশ্ন সেই কোন কাল থেকে মানুষকে ব্যস্ত রেখেছে নতুন গ্রহের সন্ধানে৷ বহুদূরের ছায়াপথে চোখ রেখে বিজ্ঞানীরা আজও নিরন্তর খুঁজে চলেছেন এমন একটি গ্রহ৷ সম্প্রতি সে কাজে মিলেছে সাফল্য৷ প্রায় ১২০০ আলোকবর্ষ দূরের এক গ্রহে প্রাণের সম্ভাবনা প্রবল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷
‘লরা’ নামের ছায়াপথে একটি গ্রহের সন্ধান মিলেছে৷ বিজ্ঞানীরা সেটির নাম দিয়েছেন ‘কেপলার ৬২এফ’৷ পৃথিবী থেকে প্রায় ১২০০ আলোকবর্ষ দূরে এই গ্রহটির অবস্থান৷ আকার পৃথিবীর থেকে প্রায় ৪০ শতাংশ বেশি৷ বিজ্ঞানীদের পাওয়া তথ্য অনুযায়ী, এই গ্রহের ভূ-ত্বক যেরকম তাতে গ্রহে জল থাকার সম্ভাবনা প্রবল৷ সমুদ্র থাকতে পারে বলেও অনুমান বিজ্ঞানীদের৷ আর তাই প্রাণের সন্ধানও এই গ্রহে মিলতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের৷
তবে এখনও বিজ্ঞানীরা পরীক্ষা চালাচ্ছেন৷ পরিবেশগত দিক থেকে পরীক্ষা চালিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে৷ পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ০.০৪ শতাংশ৷ এর জেরেই পরিবেশের উষ্ণতা বজায় থাকে৷ পরিবেশ উষ্ণায়ণের জন্যও এটিই দায়ী৷ কিন্তু ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে এই গ্যাসের পরিমাণই পরিমাপ করছেন বিজ্ঞানীরা যে নক্ষত্রের চারপাশে আবর্তন করছে গ্রহটি সেটি সূর্যের থেকে ছোট৷ তবে নক্ষত্রটি থেকে গ্রহের দূরত্বের উপর নির্ভর করবে গ্রহের তামপাত্রা কতটা৷ সেইসঙ্গে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও জানিয়ে দেবে যদি জল থেকেও থাকে তা জমা অবস্থায় আছে না কি তরল রূপে আছে৷ এর উপরেই প্রাণের সম্ভাবনাও নির্ভর করছে৷ পুরোটাই পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা৷ তবে এখনও অবধি যে তথ্য পাওয়া গিয়েছে তাতে হয়ত মহাবিশ্বে দ্বিতীয় পৃথিবী হয়ে উঠতে পারে গ্রহেই৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার