সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন নাইটক্লাবে এলোপাথাড়ি গুলি। মৃত ১। জখম আরও সাত। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেনটাকির এক নাইটক্লাবে।
জানা গিয়েছে, প্রতি উইকেন্ডের মতো এবার ভিড় জমেছিল কেনটাকির এইচ ২০ নাইটক্লাবে। রাত একটার পর আচমকা এক বন্দুকবাজ হামলা চালায়। এলোপাথারি গুলি ছুড়তে শুরু হয়েছে। অনেকে আহত হন। তাদের মধ্যে একজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম জোসেফ ডি বোয়ার্স। বয়স ৪০ বছর।
[আরও পড়ুন: কমছে দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা, জিএসটি বৈঠকে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর]
আরেকজন গুলিবদ্ধ অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকিদের আঘাত গুরুতর নয় জানিয়েছেন চিকিৎসক। তবে বন্দুকবাজকে ধরতে পারেনি পুলিশ। কী কারণে গুলিবৃষ্টি, তাও এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এই ঘটনার ২৪ ঘণ্টা আগে এ মুদিখানা দোকানে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত ১০। যাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। পর পর দুটি ঘটন্য় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
[আরও পড়ুন: স্বর্ণমন্দিরে যোগাসন! শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগে তরুণীর বিরুদ্ধে মামলা]
সর্বশেষ খবর
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি