সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। করাচিতে (Karachi) বিনামূল্যে রেশন সরবরাহের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত বহু। মৃতরা নারী ও শিশু। এক পাক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
ঠিুক কী হয়েছিল? শুক্রবার রেশন বিলির সময় আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তখনই ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে যান অনেকে। বহু নারী ও শিশুকে দেখা যায় অচেতন হয়ে পড়তে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ৮ জন নারী। রয়েছে ৩ শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
At least 11 dead in #stampede at #freeration distribution point in #Karachi #Pakistan #PakistanEconomicCrisis pic.twitter.com/osQhFqmsim
— Siraj Noorani (@sirajnoorani) March 31, 2023
[আরও পড়ুন: ‘পাকিস্তানের নাগরিকরা কেউ সুখী নন, তাঁরা মানেন দেশভাগ ভুল ছিল’, মন্তব্য মোহন ভাগবতের]
জানা গিয়েছে, করাচির SITE তথা সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট অঞ্চলে একটি কারখানায় বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। খবর পেয়ে অনেকেই সেখানে হাজির হন। আর তখনই ঘটে যায় মর্মান্তিক ওই দুর্ঘটনা। এই ঘটনায় করাচি পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। তাঁদের অসহায়তা কোন পর্যায়ে পৌঁছেছে তা নতুন করে ফুটে উঠতে দেখা গেল ভাইরাল হওয়া দুর্ঘটনার ভিডিওয়।
[আরও পড়ুন: স্বজনহারারাই বোঝে মৃত্যুর বেদনা, ইন্দোরে মন্দির দুর্ঘটনায় মৃতদের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারগুলির]
সর্বশেষ খবর
-
পুজোর আগে কলকাতায় শুরু ৩ দিনের পর্যটন মেলা, উপচে পড়া ভিড়
-
পুরসভার অফিসে বস্তাবন্দি ফর্ম, ডায়মন্ড হারবারে অন্নপূর্ণার টাকা পেলেন না হাজার হাজার মহিলা!
-
আর দাবায়ে রাখা যাবে না! চেনা ফুটবলের সংজ্ঞা বদলেই বিশ্বকাপে ‘দিস টাইম ফর আফ্রিকা’র সুর
-
১২৬ দিন পরে অন্তেষ্ট্যি! কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?
-
দক্ষিণে দুর্যোগের কালো মেঘ, সুন্দরবনে জারি রেড অ্যালার্ট, মৎস্যজীবীদের সতর্কতায় পুলিশি মাইকিং