সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ব্রাজিলে। অবতরণের সময় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। মৃত ১২ জন যাত্রী এবং ২ বিমানকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়াপ দরুণ তড়িঘড়ি অবতরণের চেষ্টা করছিলেন বিমান চালক। তখনই রানওয়েতে পিছলে যায় ছোট বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে, প্রশাসন সূত্রে খবর।
ব্রাজিলের জনপ্রিয় পর্যটনস্থল বারসেলস। প্রতি বছর এই সময় সেখানে ভিড় জমায় বহু মানুষ। আনাগোনা করে বিদেশি পর্যটকরাও। মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেয় তারা। দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীরা অধিকাংশই সেই প্রতিযোগিতায় অংশ নিয়য়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিমানের সকলেই ব্রাজিলের নাগরিক।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘অসহযোগিতা’ কেন্দ্রের, হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের]
স্থানীয় সময় শনিবার রাতে বারসেলসের আবহাওয়া খারাপ ছিল। প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা শূন্যে পৌঁছে যায়। সেইসময় শহরের বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল এয়ার ট্যাক্সিটি। ফিরে যাওয়ার উপায়ও ছিল না সেই সময়। মাঝ রানওয়েতে অবতরণের চেষ্টা করে তিনি। কিন্তু প্রবল বৃষ্টিতে রানওয়ে থেকে বিমানটি পিছলে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানেই মৃত্যু হয় সকলের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। শোকপ্রকাশ করেছে ব্রাজিল প্রশাসনের সকলে।
Brazil: 14 dead as medium-sized aircraft crashes in Barcelos
Read @ANI Story | https://t.co/lT2AMJSASm#Brazil #aircraftcrash #Barcelos pic.twitter.com/26etgQ0I5F
— ANI Digital (@ani_digital) September 17, 2023
[আরও পড়ুন: ঘরের মাটিতে পড়ে ঠাকুমার পচাগলা দেহ, রক্তাক্ত অবস্থায় শুয়ে মা, অচেতন ছেলেও, রহস্য বেহালায়]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার