Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

২০১৬-য় ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এই দেশ

নিমর-অল-নিমর নামে এক শিয়া মৌলবীর মৃত্যুদণ্ডের ঘটনায় পথে নেমেছেন বহু মানুষ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১১:২৪

options
link
২০১৬-য় ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এই দেশ zoom
ছবিটি প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫৩ জনের মৃত্যুদণ্ড৷ অবাক করার মত ঘটনা হলেও সত্যি৷ তবে এদেশর ঘটনা নয়। যে দেশের ঘটনা সে দেশের বাসিন্দাদের কাছে এটা বোধহয় খুব বেশি বিস্ময়কর নয়৷ ঘটনা সৌদি আরবের৷ ২০১৬-র গোটা বছরে মোট ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের প্রশাসন৷ অন্তত, সরকারি হিসাব তেমনটাই বলছে৷ যদিও এই পরিসংখ্যান গত বছরের তুলনায় কম৷ ২০১৫-য় এই পরিসংখ্যানটা ছিল ১৫৮৷

যদিও মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে পিছিয়ে নেই ইরান ও পাকিস্তানও৷ ২০১৫-য় এই দৌড়ে সৌদি আরবের পরেই জায়গা করে নিয়েছিল এই দুটি দেশ৷ সারা বিশ্বে রক্ষণশীল দেশগুলির ক্ষেত্রে সৌদি আরবের নাম প্রথম সারিতে৷ চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকচক্র চালানো বা মাদক সেবন এই সব ক্ষেত্রেই সেদেশ একটাই শাস্তি, মৃত্যুদণ্ড৷ পাশাপাশি, ২০১৬-য় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫৩ জনের মধ্যে ৪৭ জন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অভিযুক্ত ছিল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন শিয়া মৌলবীও৷ যার নাম নিমর-অল-নিমর৷ যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইরান৷ এমনকি প্রতিবাদে রিয়াধের রাস্তায় পথেও নেমেছিলেন বহু ইরানি বিক্ষোভকারী৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.