সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় একটি গির্জার বাইরে বন্দুকবাজের হামলা। আততায়ীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আহতের সংখ্যা ৬। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার রাতে আমেরিকার উটাহ শহরের সল্ট লেক সিটির বিখ্যাত একটি গির্জার বাইরে বহু মানুষের জমায়েত ছিল। সেই সময় ভিড় লক্ষ্য করে এক যুবক আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। আহতের সংখ্যা ৬। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সেখানে প্রচুর মানুষ ছিলেন। সেই সময় ভিড় লক্ষ্য করে হঠাৎ গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছ’জন। বন্দুকবাজের খোঁজে আমরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছি।
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়