সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের৷ সোমবার শিয়াইত মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, এদিন সকালে প্রার্থনাসভায় বহু মানুষের সমাগম হয়েছিল৷ সেই সময়ই এই বিস্ফোরণটি হয়৷ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে হামলাকারী নিজেও মারা যায়৷
এদিন মসজিদে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল বলে জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে৷ সকালে আচমকা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩৫ জন৷ কাবুলের মসজিদ চত্ত্বরে এই ধরনের জঙ্গি হামলা এই প্রথম নয়৷ ৪০ দিন আগে সিয়া মুসলমানদের ‘আসুরা’ অনুষ্ঠানের দিনও আফগানিস্তানের এক মসজিদে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷
আগের হামলাগুলির ঘটনায় নানা সময়ে আইএস জঙ্গিদের নাম জড়িয়ে গেলেও, সোমবারের হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী৷
সর্বশেষ খবর
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’
-
বিশ্ববিশ্রুত হকিং পেয়েছিলেন, সেই ডির্যাক মেডেলে এবার সম্মানিত উত্তরপ্রদেশের দীপক