সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে একটি যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। জখম হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধুপ্রদেশের রোহরি (Rohri) রেলওয়ে স্টেশনের কাছে।
30 people dead and several injured in a collision between a bus and Pakistan Express Train near Rohri in Sindh: Pakistan’s Geo News
Advertisement— ANI (@ANI) February 28, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাওয়ালপিণ্ডি থেকে করাচির দিকে আসছিল ৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস। সিন্ধুপ্রদেশের রোহরি রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত রক্ষীবিহীন কান্দরা ক্রশিংয়ে এসে ওই ট্রেনটি একটি যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে। তারপর বাসটিকে টেনে হিঁচড়ে কয়েক’শো মিটার দূরে টেনে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় প্রশাসন ও রেলের কর্মীরা। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৩০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: উপ-স্বাস্থ্যমন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট]
এপ্রসঙ্গে স্থানীয় কমিশনার সাফিক আহমেদ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ও ভয়াবহ একটি দুর্ঘটনা। খবর পাওয়ার পরেই প্রশাসন ও পুলিশের সমস্ত আধিকারিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছেন। ওই রেলওয়ে ক্রশিংটি রক্ষীবিহীন ছিল। আর বাসের চালক ট্রেনটি ফুলস্পিডে আসছে দেখেও ওই রেলগেটটি পেরোনোর চেষ্টা করছিলেন। এর জেরেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বাসটি এমনভাবে ধাক্কা মেরেছে যে সেটি তিন টুকরো হয়ে গিয়েছে। মৃত ও জখমদের মধ্যে অনেক শিশু ও মহিলা আছে। তাদের কারও কারও অবস্থা এতটাই সঙ্গীন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই খবর পাওয়ার পরেই সিন্ধুপ্রদেশের গর্ভনর অফিস ও ইসলামাবাদের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
[আরও পড়ুন: প্রয়োজন নেই ডিজনিল্যান্ডে যাওয়ার, ভারাক্রান্ত মনেও দুঃস্থদের পাশে অজি খুদে]
সর্বশেষ খবর
-
‘গদ্দারদের ফেরাব না’, কড়া বার্তার পর মমতার ঘোষণা, ‘শহিদ সমাবেশ হবেই’
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে
-
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর
-
কাতারে শান্তি আলোচনায় ইরান-আমেরিকা, কী বার্তা দু’দেশের, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি?
-
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে