Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
বন্দুকবাজের হামলা

ক্যালিফোর্নিয়ায় ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৪

সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৯, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৯, ১৮:১০

options
link
ক্যালিফোর্নিয়ায় ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৪ zoom
ঘটনাস্থলের ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল ম্যাচ দেখার সময় আচমকা অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৪ জন। জখম হয়েছেন আরও ৬ জন। আমেরিকার স্থানীয় সময় রবিবার সন্ধে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ফ্রেনসো শহরে। ফুটবল ম্যাচ দেখার সময় একটি পার্টিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে ওই বন্দুকবাজ অন্তত চারজনকে খুন করে। আহত হয়েছেন আরও ১০ জন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই সঙ্গীন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত হামলাকারী ধরা যায়নি। জানা যায়নি হামলা চালানোর কারণও।

[আরও পড়ুন: ইরাকি গোয়েন্দাদের খবরের ভিত্তিতেই খতম করা হয় বাগদাদিকে]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্রেনশো শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত একটি বাড়িতে জড়ো হয়ে সবাই একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। আচমকা পিছনদিক দিয়ে ঢুকে তাঁদের উপর গুলি চালাতে শুরু করে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ। এর জেরে মোট ১৪ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের নিয়ে গিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হলে সেখানে মারা যান আরও একজন। বাকিদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফ্রেনশো শহরের সহকারী পুলিশ প্রধান মিশেল রিড বলেন, মোট ১৪ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন মারা যান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: হামলায় ছড়াবে মহামারী, বিধ্বংসী অস্ত্রের খোঁজে ‘ব্ল্যাক মার্কেটে’ ঢুঁ পাকিস্তানের]

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ব্যক্তি জানান, একটি পরিবার ও তাদের আত্মীয়-পরিজনরা ওই পার্টিতে হাজির ছিলেন। সবাই ফুটবল খেলা দেখতে ব্যস্ত ছিলেন বলে প্রথমে ওই বন্দুকবাজের উপস্থিতি টের পাননি। পরে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে নিমিষে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সবাই দৌড়াদৌড়ি শুরু করেন। পরে দেখা যায় ঘটনাস্থলে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়েন আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.