Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Turkey

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৪, আহত আরও ৮ জন

দক্ষিণ তুরস্কের মেরসিনে বন্দুকবাজের হামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২১:৪৮

options
link
তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৪, আহত আরও ৮ জন zoom
ফাইল ছবি
Advertisement

দক্ষিণ তুরস্কের মেরসিনে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা গিয়েছে, রেস্তরাঁর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। আরও ২ জনের মৃত্যু হয়েছে অন্যত্র। হামলাকারী একটি গাড়িতে করে পালিয়ে যায়। অভিযুক্তের সন্ধানে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

চলতি মাসের শুরুতেই দক্ষিণ লন্ডনের ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে এক বন্দুকবাজ হামলা চালায়। গাড়ির জনলা থেকে বন্দুক উঁচিয়ে আততায়ী নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় এক প্রবীণ নাগিরক-সহ চার জন গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়েছেন ২১, ২৫, ৪৭ এবং ৭০ বছর বয়সি ব্যক্তিরা। এদের মধ্য ২৫ বয়সি যুবকের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আহত হলেও প্রাণের আশঙ্কা নেই। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কে বা কারা কেন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তুরস্কের মেরসিনে বন্দুকবাজের হামলার ঘটনাতেও এখনও স্পষ্ট নয়, ঠিক কোন উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। জরুরি ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির খোঁজে কাজ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। এইসঙ্গে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে বন্দুকবাজের হামলা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের দাবি, এর জন্য দায়ি ভোগবাদী আধুনিক জীবনের চূড়ান্ত মানসিক অস্থিরতা। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ঢালাও লাইসেন্স।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.