সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার কিউবেক শহরের একটি মসজিদে ঢুকে তিন সশস্ত্র দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৫, খবর সংবাদ সংস্থা রয়টার্সের৷ এই ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন মসজিদের প্রেসিডেন্ট মহম্মদ ইয়াংগুই৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ টুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷
#BREAKING Up to five dead in shooting at Quebec City mosque https://t.co/n0ePTQ9gXg pic.twitter.com/rkeAJKvqW3
Advertisement— AFP news agency (@AFP) January 30, 2017
তিনি জানিয়েছেন, কিউবেক শহরের ইসলামিক কালচার সেন্টারে ঢুকে তিন বন্দুকবাজ লাগাতার গুলিবর্ষণ করতে থাকে৷ মসজিদে সেই সময় অন্তত ৪০ জন উপস্থিত ছিলেন, বিকেলের প্রার্থনা চলছিল৷ গুলির আঘাতে প্রাণ হারান পাঁচ জন, আহত অনেকে৷ আহতদের সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি৷ পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে৷ মসজিদের চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
Quebec City police confirm fatalities in a shooting at a local mosque, 2 people arrested: AP #Canada
— ANI (@ANI_news) January 30, 2017
ওয়াকিবহাল মহলের দাবি, কিউবেক শহরে মুসলিমদের উপর হামলার ঘটনা নতুন নয়৷ অতীতে এই শহরের ‘ইসলামফোবিয়া’র ইঙ্গিত মিলেছে৷ মুসলিম মহিলাদের মুখ ঢেকে রাখা নিয়ে এর আগেও সরগরম হয়েছে এই শহর৷ কাছেই আরেকটি মসজিদে ২০১৫ সালে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ প্যারিসে আত্মঘাতী হামলার পরদিনই সেই অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল অন্টারিও প্রদেশ৷ কিউবেক হল কানাডার অন্টারিও প্রদেশের পর সবচেয়ে জনবহুল প্রদেশ।
Tonight, Canadians grieve for those killed in a cowardly attack on a mosque in Quebec City. My thoughts are with victims & their families.
— Justin Trudeau (@JustinTrudeau) January 30, 2017
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত