Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Indonesia

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবোঝাই লঞ্চে লেলিহান আগুন, মৃত কমপক্ষে ৫, নিখোঁজ ৪৫ জন

জলযানটিতে ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:১৫

options
link
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবোঝাই লঞ্চে লেলিহান আগুন, মৃত কমপক্ষে ৫, নিখোঁজ ৪৫ জন zoom
অগ্নিকাণ্ডের পর ছোট বোট ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
Advertisement

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা। মাদুরা দ্বীপের কাছে যাত্রীবোঝাই একটি লঞ্চে আচমকাই আগুন ধরে যায়। ওই জলযানে ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। খোঁজ মিলছে না ৪১ জন যাত্রীর। স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

রবিবার সকালে পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল ওই লঞ্চটি। সেটিতে আচমকা আগুন লাগে যায়। লেলিহান আগুন থেকে বাঁচতে অনেকেই জলে ঝাঁপ দিতে শুরু করেন। এই ঘটনাতে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এখনও পর্যন্ত ২২৫ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.