সুকুমার সরকার, ঢাকা: নবমীর রাতে আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তর জনপদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র (৪৪), তাঁর স্ত্রী কেয়া রানি (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) এবং কেয়াদেবীর বোন সন্ধ্যা রানির (৩৪)।
পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগে চাকরি করতেন। তাঁর বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বাড়িতে আগুন ধরে যায় এবং পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান। আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে বের করতে পারেননি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খরেশ ও তাঁর ছেলে-মেয়ে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?