সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রতিবাদ সভার কাছেই চলল গুলি৷ আহত অন্তত পাঁচ সাধারণ নাগরিক৷ যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে আমেরিকার সিয়াটেল শহরে৷
ট্রাম্পের জয়ের প্রতিবাদে এদিন সিয়াটেলে আয়োজিত হয়েছিল এক প্রতিবাদ সভা৷ সেখান থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটে৷ সিয়াটেল পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ রবার্ট মার্নার জানান, জমায়েতের সঙ্গে কোনও যোগাযোগ নেই এই ঘটনার৷ এটি কোনও ব্যক্তিগত ঝামেলার ফল৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সিয়াটেলের এক দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন ব্যক্তি৷ কিছুক্ষণ পর সেখান থেকে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়৷ আচমকা সে পিছনে ফিরে এলোপাথারি গুলি চালাতে থাকে৷ গুলিতে জখম হন পাঁচ জন৷ জমায়েতের কারণে কাছেই ছিল পুলিশ৷ প্রায় সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল আততায়ী৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর