Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Middle East War

ইরানের দীর্ঘতম সেতুতে মার্কিন হামলার ‘বদলা ‘! ‘হিট লিস্টে’ উপসাগরের আটটি ব্রিজ

'এখনই চুক্তি না করলে দেরি হয়ে যাবে', ইরানকে হুঁশিয়ারি আমেরিকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৭:৪০

options
link
ইরানের দীর্ঘতম সেতুতে মার্কিন হামলার ‘বদলা ‘! ‘হিট লিস্টে’ উপসাগরের আটটি ব্রিজ zoom
ইরানের দীর্ঘতম সেতু কারাজের বি ১-এ হামলা মার্কিন ও ইজরায়েল সেনার।
Advertisement

ইরানের ‘হিট লিস্টে’ উপসাগরীয় অঞ্চলের আটটি সেতু। সেতুগুলির প্রত্যেকটিই প্রবল গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারই তেহরানের দীর্ঘতম সেতু বি ১ আক্রান্ত হয়েছে। এরপরই ‘ইঁটের বদলে পাটকেল’ ছুড়তে মরিয়া ইরান। শুক্রবারই সেদেশের সংবাদমাধ্যম ওই আটটি সেতুর তালিকা প্রকাশ করতেই তুঙ্গে চাঞ্চল্য।

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবারই কারাজে অবস্থিত বি ১-এ বোমাবর্ষণ করে ইজ়রায়েল ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে কীভাবে সেতুটি ভেঙে পড়ছে বোমার আঘাতে। সেই সঙ্গেই ট্রাম্প হুঁশিয়ারি দেন, এখনই চুক্তি না করলে এরপর ইরানের জন্য অনেক দেরি হয়ে যাবে। এরপর উপসাগরীয় অঞ্চলের আটটি সেতুকে ‘হিট লিস্ট’-এ রেখে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিল তেহরান।
এদিকে ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মার্কিন সেনা। ইরানে অন্তিম আঘাত চালাতে স্থল অভিযান চালাবে ওয়াশিংটন। বর্তমানে তার প্রস্তুতি চালাচ্ছে পেন্টাগন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পালটা ইরানের সেনা প্রধান আমির হাতামি হুমকি দিয়েছেন, “আমাদের ভূখণ্ডে প্রবেশ করলে একজনও শত্রুসৈন্য বাঁচবে না।” সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখনও গনগনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এহেন অবস্থায় অবরুদ্ধ হরমুজ প্রণালী। হরমুজ গোটা বিশ্বের ‘তৈল ধমনী’। যুদ্ধের জেরে যা বন্ধ হওয়ায় অসংখ্য দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় বৃহস্পতি রাতে রাতে ৬০ দেশকে নিয়ে বৈঠকে বসে ব্রিটেন। ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বৈঠকে ভারত কী বক্তব্য রেখেছে, শুক্রবার সেই বিষয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, “বৈঠকে বিদেশ সচিব ভারতে জ্বালানি সংকট এবং দেশে তার প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এইসঙ্গে মনে করিয়ে দেন— উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় একমাত্র ভারতের নাবিকের মৃত্যু হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.