সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ভূমিকম্প ও সুনামির জেরে বিপর্যস্ত ইন্দোনেশিয়া৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮৩২ জনের প্রাণহানি হয়েছে৷ জোড়া বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লার৷ ঘরছাড়া বহু মানুষ৷ খাবার ও পানীয় জলের অভাবও দেখা দিয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে৷ দুর্গতদের জন্য ত্রাণশিবিরের বন্দোবস্ত করা হয়েছে৷
[শরিফের শখের মোষ বেচে অর্থনীতির হাল ফেরাচ্ছেন ইমরান]
At least 832 dead in Indonesia quake-tsunami disaster: official (AFP) pic.twitter.com/EEw5Ih75iS
Advertisement— ANI (@ANI) September 30, 2018
[ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ সুনামি, ঘরছাড়া প্রায় ৬ লক্ষ মানুষ]
২০০৪ সালে সুনামিতে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয় ইন্দোনেশিয়া৷ গত দুদিনে আবারও চাঙ্গা সেই স্মৃতি৷ শুক্রবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ ভূমিকম্পে পাঁচজনের প্রাণহানি হয়৷ আবহাওয়াবিদরা মধ্য ও পশ্চিম সুলাবেসিতে সুনামির সতর্কতা জারি করেছিলেন৷ কেবল ইন্দোনেশিয়াই নয়৷ ইন্দোনেশিয়ার পাশাপাশি, শুক্রবার কম্পন অনুভূত হয় জাপানেরও কিছু অংশেও৷ ফলে সেখানেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা৷ আশঙ্কাই সত্যি হল৷ সুলাবেসি থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পালু শহরে আছড়ে পড়ে সুনামি৷ একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৩২ জনের মৃত্যু হয়েছে৷ ঘরহারা অনেকেই৷ পালু ও ডাঙ্গালেই প্রায় ছয় লক্ষ মানুষ গৃহহীন৷ বিপর্যস্তদের সাহায্যে এগিয়ে এসেছে অনেক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন৷ উদ্ধারকাজ চালাচ্ছে সেনাও৷ এখনও খোঁজ মিলছে না অনেকের পরিজনের৷ সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা৷
[মাসুদ আজহারকে নিষিদ্ধ করার ফল ভুগছে ভারত, হুমকি চিনা বিদেশমন্ত্রীর]
রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত পালু এলাকা ঘুরে দেখবেন তিনি৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী