Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
চশমা

OMG! অফিসে মহিলা কর্মীরা পরতে পারবেন না চশমা, ফতোয়া জাপানের সংস্থার

নিষেধাজ্ঞার জেরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৯, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৯, ১৭:৩০

options
link
OMG! অফিসে মহিলা কর্মীরা পরতে পারবেন না চশমা, ফতোয়া জাপানের সংস্থার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চশমা ছাড়া দেখতে অভ্যস্ত নন? অফিসেও চশমা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়? তবে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, জাপানের এক সংস্থা মহিলা কর্মীদের চশমা পরার ক্ষেত্রে ফতোয়া জারি করল। পরিষ্কার কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে কোনওভাবেই চশমা পরতে পারবেন না মহিলা কর্মীরা। প্রতিবাদে নেটদুনিয়ায় সোচ্চার হয়েছেন অনেকেই। জাপানি ওই সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বইছে #glassesareforbidden  ঝড়।

সম্প্রতি সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জাপানে কর্মক্ষেত্রে মহিলাদের চশমা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ে। তবে কী কারণে চশমার উপর ফতোয়া জারি হল সে বিষয়ে এখনও সংস্থার তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কেউ কেউ বলছেন চোখের সৌন্দর্যই নাকি নষ্ট হয়ে যায়, তাই চশমাতে আপত্তি কর্তৃপক্ষের। আবার কারও কারও দাবি, চশমা নাকি ফ্যাশন ট্রেন্ডের দিক থেকে অনেকটাই পিছিয়ে। সেক্ষেত্রে চশমার পরিবর্তে লেন্স পরাই শ্রেয় বলে দাবি কারও কারও।

Advertisement

তবে জাপানের ওই সংস্থার সিদ্ধান্তের বিরোধিতায় সরব বহু মহিলা। কর্মরত তরুণীদের একাংশের দাবি, চশমা ছাড়া দেখতে অত্যন্ত সমস্যা হয় তাঁদের। তাই সেক্ষেত্রে কাজ করতে খুবই অসুবিধায় পড়ছেন।

কেউ কেউ আবার বলছেন, “মহিলা কর্মীদের চশমা পরতে বারণ করা হয়েছে ঠিকই। কিন্তু পুরুষ কর্মীদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই কেন?” তাঁরা কেউ কেউ জাপানি সংস্থার বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগও তুলেছেন। মহিলা কর্মীদের অনেকেই নেটদুনিয়ায় এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। ইতিমধ্যেই টুইটারে #glassesareforbidden  ঝড়ও উঠেছে। তাতে শামিল হয়েছেন বহু নেটিজেন।

[আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ফের নেটদুনিয়ায় সমালোচিত রানু মণ্ডল]

উল্লেখ্য, এর আগে জাপানের এক সংস্থা অফিসে মহিলা কর্মীদের হাই হিলের জুতো পরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় নেটদুনিয়ায় উঠেছিল #KuToo ঝড়। কিন্তু কেন বারবার এমন অদ্ভূত দাবি করছে সংস্থাগুলি, সে বিষয়ে যথাযথ উত্তর আজও অধরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.