সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জর্জরিত আফগানিস্তানে ফের চরম যুদ্ধের ডাক দিল তালিবান জঙ্গিগোষ্ঠী৷ শুক্রবার ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছে জঙ্গিগোষ্ঠীটি৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তালিবান৷
[বিনোদ খান্নার শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সলমনরা, ক্ষোভ ঋষির]
জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে, এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঙ্কার দিয়েছে তালিবান৷ আত্মঘাতী হামলা চালিয়ে শত্রুদের গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা৷ আফগান সেনা ও পুলিশের মধ্যে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিরা প্রয়োজনে এমন হামলা চালাবে বলেও জানিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী৷ উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে৷ সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা৷
[ভারতের সশস্ত্র সেনার জন্য এবার অত্যাধুনিক গাড়ি]
প্রসঙ্গত, চলতি মাসেই আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তালিবান৷ ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সেনার৷ হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল৷ এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সেনা ও ৫০০০ ন্যাটো সৈন্য৷ উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আইএস জঙ্গিদের নিশানা করে আফগানিস্তানে বিশ্বের সবথেকে বড় অ-পারমানবিক বোমার হামলা চালায় আমেরিকা৷ ওই হামলায় মারা পরে প্রায় ১০০ জন আইএস জঙ্গি৷
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু