জ্বলছে মধ্যপ্রাচ্য। তার মধ্যেই চতুর্থ দিনে পড়ল পাক-আফগান যুদ্ধ (Afghanistan-Pakistan War)। রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিবান সরকারের অভিযোগ, মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় ফের গোলাবর্ষণ করেছে পাক সেনা। পালটা জবাব দিয়েছে তালিবানও। চলছে গুলির লড়াই। একইসঙ্গে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোরও দাবি করেছে তালিবান।
এই বিষয়ে আরও খবর
সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, রবিবার আলো ফোটার আগেই মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “রাজধানী কাবুলে ফের বিমান হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। কাবুলবাসীর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”
গত রবিবারের পাকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। রবিবারও সংঘর্ষ জারি রয়েছে দু’দেশের। প্রসঙ্গত, শনিবারও জালালাবাদে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করে তালিবান। এমনকী পাক বায়ুসেনার উইং কমান্ডারকে বন্দি করারও দাবি করেছে তালিবান যোদ্ধারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময় কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’



