Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Minuteman III Doomsday Missile

ইরানকে পরমাণু হুঁশিয়ারি ট্রাম্পের! অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান’ পরীক্ষা আমেরিকার

পরমাণু বোমা বহনে সক্ষম অন্তর্দেশীয় ব্যালেস্টিক মিসাইল 'মিনিটম্যান-৩' পরীক্ষা করল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমাকে মুহূর্তে নিশ্চিহ্ন করেছিল পারমাণবিক বোমা 'লিটল বয়'। মার্কিন সামরিক সূত্র জানাচ্ছে, 'মিনিটম্যান-৩' তার তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা বহনে সক্ষম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৩:৪০

options
link
ইরানকে পরমাণু হুঁশিয়ারি ট্রাম্পের! অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান’ পরীক্ষা আমেরিকার zoom
মার্কিন সেনা জানিয়েছে, রুটিন পরীক্ষা হয়েছে অন্তর্দেশীয় মিসাইলের।

ইরান যুদ্ধে কি পারমাণু বোমা ব্যবহার করবে আমেরিকা? ধুন্ধুমার ত্রিপাক্ষিক লড়াইয়ের মধ্যেই পরমাণু বোমা বহনে সক্ষম অন্তর্দেশীয় ব্যালেস্টিক মিসাইল ‘মিনিটম্যান-৩’ ( Minuteman III Doomsday Missile) পরীক্ষা করল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমাকে মুহূর্তে নিশ্চিহ্ন করেছিল পারমাণবিক বোমা ‘লিটল বয়’। মার্কিন সামরিক সূত্র জানাচ্ছে, মিনিটম্যান-৩ তার তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা বহনে সক্ষম।

মার্কিন মহাকাশ বাহিনী গ্লোবাল স্ট্রাইক কমান্ড সূত্রে খবর, মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ সেনা ঘাঁটতে অন্তর্দেশীয় ব্যালেস্টিক মিসাইল মিনিটম্যান-৩ পরীক্ষা করা হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন সেনার সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, রুটিন পরীক্ষা হয়েছে অন্তর্দেশীয় মিসাইলের। এর সঙ্গে ইরান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি জানানো হয়েছে, হাজার মাইল দূরের মার্শাল দ্বীপপুঞ্জের নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে শাক্তিশালী ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, মিনিটম্যান-৩-এর পাল্লা প্রায় ৬০০০ মাইল। গতিবেগ ঘণ্টায় ১৫,০০০ মাইলের বেশি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে (Iran Israel War Update) হামলা শুরু করে। যাতে মৃত্যু আয়াতোল্লা আলি খামেনেই-সহ ৪৮ ইরানি শীর্ষ নেতার। এর পরেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। এছাড়াও ইজরায়েলে হামলা চালাচ্ছে তেহরান। বৃহস্পতিবারও নতুন করে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। প্রশ্ন উঠছে, এই অবস্থায় মার্কিন পারমাণবিক আস্ফালন রুটিন পরীক্ষা নাকি প্রচ্ছন্ন হুঁশিয়ারি?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.