Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Sushruta

জগৎসভায় শ্রেষ্ঠ… বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুতের মূর্তি বসল স্কটল্যান্ডের প্রাচীন শল্যচিকিৎসা কলেজে

বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুত ‘প্লাস্টিক সার্জারির পিতা’ বলে পরিচিত। তাঁর রচিত ‘সুশ্রুত সংহিতা’য় প্রাচীন ভারতের শল্যচিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির পদ্ধতির বিষয়ে লেখা। তাঁর সময়কাল নিয়ে মতভেদ রয়েছে, তবে মনে করা হয়, তিনি খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের দিকে জীবিত ছিলেন। সম্প্রতি এডিনবার্গের ‘রয়্যাল কলেজ অফ সার্জেনসে’ তাঁর একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২২:০৬

options
link
জগৎসভায় শ্রেষ্ঠ… বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুতের মূর্তি বসল স্কটল্যান্ডের প্রাচীন শল্যচিকিৎসা কলেজে zoom
Advertisement

জগৎসভায় ভারতই যে শ্রেষ্ঠ তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। স্কটল্যান্ডের এডিনবার্গে পৃথিবীর প্রাচীন শল্যচিকিৎসা কলেজে বসল বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুতের মূর্তি। এই উদ্যোগকে ভারতের প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবেই দেখছেন অনেকে।

বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুত ‘প্লাস্টিক সার্জারির পিতা’ বলে পরিচিত। তাঁর রচিত ‘সুশ্রুত সংহিতা’য় প্রাচীন ভারতের শল্যচিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির পদ্ধতির বিষয়ে লেখা। তাঁর সময়কাল নিয়ে মতভেদ রয়েছে, তবে মনে করা হয়, তিনি খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের দিকে জীবিত ছিলেন। সম্প্রতি এডিনবার্গের ‘রয়্যাল কলেজ অফ সার্জেনসে’ তাঁর একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। মূর্তি স্থাপনের উদ্যোগ নেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সার্জন অধ্যাপক চন্দ্র চেরুভু। জানা গিয়েছে, প্রায় ৯০ কেজি ওজনের ব্রোঞ্জের এই মূর্তিটি নির্মাণ করেছেন তামিলনাড়ুর এক কয়েকজন ভাস্কর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অধ্যাপক চেরুভুর এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন স্কটল্যান্ডের ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই অনুষ্ঠানে ভারতের প্রাচীন চিকিৎসা-ঐতিহ্য, চিকিৎসা ও শল্যচিকিৎসার ক্ষেত্রে ভারত ও স্কটল্যান্ডের ঐতিহাসিক সম্পর্কের উদযাপন করা হয়। বিশ্বজুড়ে শল্যচিকিৎসা শিক্ষার প্রসারে ‘রয়্যাল কলেজ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অধ্যাপক চন্দ্র চেরুভুকেও বিশেষ ধন্যবাদ।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.