সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশন হামলার মাস্টারমাইন্ড-সহ চার জঙ্গিকে শনিবার নিকেশ করল বাংলাদেশ পুলিশ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ঢাকার বাইরে একটি গোপন আস্তানায় পুলিশ-জঙ্গি গুলি বিনিময়ে মারা গিয়েছে জঙ্গিরা৷ নিহতদের তালিকায় রয়েছে গুলশন হামলার মূলচক্রী কানাডায় বসবাসকারী বাংলাদেশের নাগরিক তামিম আহমেদ চৌধুরিও৷
তিন বছর আগে কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসে তামিম৷ দেশ ফিরে চরমপন্থী মুসলিম যুবকদের নিয়ে জঙ্গি গোষ্ঠী তৈরি করে সে৷ সেই জঙ্গিরাই চলতি বছরের পয়লা জুলাই ঢাকার আভিজাত গুলশনে একটি ক্যাফেতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দীকে হত্যা করে৷ গত এক দশকে এর চেয়ে নৃশংস জঙ্গি হানা দেখেননি সে দেশের মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আইএস পতাকা-সহ হামলাকারী জঙ্গিদের ছবিও পোস্ট করে ইসলামিক স্টেট৷
দক্ষতার সঙ্গে সেদিন জঙ্গি মোকাবিলা করার পর মূলচক্রীর খোঁজে ছিলেন সে দেশের গোয়েন্দারা৷ বিভিন্ন সূত্র ধরে জঙ্গিদের শীর্ষে কে আছে, তার কাছে পৌঁছনোর চেষ্টা চলছিল৷ সেই কাজেই এল সাফল্য৷ গুলশান হামলার মূলচক্রীকে নিকেশ করা নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
এনসিপিআই সাংসদের তৃণমূল কার্যালয় ব্যবহারে ‘না’, গড়ফায় সায়নীর পার্টি অফিসে তালা, ঘাড়ধাক্কা সহকারীকে!
-
এআই-এর হাত ধরে আমূল বদল বিনিয়োগ বাজারে, সোনার খনি লুকিয়ে ‘গিফট সিটি’-তেই
-
রাত বাড়লেই নূপুরের শব্দ, অলৌকিক চিৎকার, গা ছমছমে পরিবেশ বাংলার এই ৩ ‘ভূতুড়ে’ গ্রামে
-
শান্তিপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট দলীয় সদস্যদেরই, মথুরাপুরে পঞ্চায়েতের দায়িত্বে বিজেপি
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার