Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Benjamin Netanyahu

ইরান যুদ্ধের মাঝেই চলছিল রেডিয়েশন! ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানালেন নেতানিয়াহু

শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, অতীতে প্রস্টেট বাড়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এর পর চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। সেই সময় একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৯:৪০

options
link
ইরান যুদ্ধের মাঝেই চলছিল রেডিয়েশন! ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানালেন নেতানিয়াহু zoom
Advertisement

মধ্যেপ্রাচ্যের যুদ্ধের মধ্যে একাধিকবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়েছে। শুক্রবার জানা গেল, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের আগে থেকেই ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। এর জন্য রেডিয়েশন থেরাপিও নেন তিনি। অতীতে প্রস্টেট বেড়ে যাওয়া অপারেশন করতে হয়েছিল তাঁকে। নেতানিয়াহু উল্লেখ করেছেন, প্রাথমিক পর্যায়ের প্রস্টেট ক্যান্সারের সফল চিকিৎসার পরে তাঁকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়— বর্তমানে শারীরিক অবস্থা অতি চমৎকার।

শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, অতীতে প্রস্টেট বাড়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এর পর চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। সেই সময় একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। “এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি অতি ক্ষুদ্র দাগ বা স্পট।” যদিও চিকিৎসায় তিনি সম্পূর্ণ সেরে উঠেছেন বলেই দাবি করেছেন। এক্স প্ল্যাটফর্মে তিনি বলেছেন, “পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, এটি একটি ম্যালিগন্যান্ট। ক্ষতিকর টিউমারের প্রাথমিক পর্যায়। সংক্রমণ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেতানিয়াহু জানিয়েছেন, ইচ্ছে করেই তাঁর স্বাস্থ্য বিষয়ক বুলেটিন দু’মাস পিছিয়ে প্রকাশ করলেন তিনি। কারণ চলমান ইজরায়েল-ইরান -আমেরিকার যুদ্ধের আবহে তাঁকে নিয়ে লাগাতার “মিথ্যা প্রচার” চালাচ্ছে তেহরান। ইজরায়েল প্রধানমন্ত্রী বলেন, “যখন কোনও সম্ভাব্য বিপদ সম্পর্কে তথ্য পাই, সঙ্গে সঙ্গে তার মোকাবিলা করি আমি। সেটা দেশের ক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত।” জেরুজালেমের হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, “আমি স্বল্পমেয়াদী কয়েকটি চিকিৎসা সেশন গ্রহণ করেছি। এর ফাঁকে একটি বই পড়েছি। আমার দপ্তরের কাজও চালিয়ে গিয়েছি। সেই দাগটি এখন পুরোপুরি মিলিয়ে গেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.