সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন বাড়লে আপনি কী করেন? এক আপনি খুশি হতে পারেন এই বেতন বৃদ্ধির জন্য, দুই আপনি দুঃখ পেতে পারেন বেতন আশা অনুযায়ী না বাড়ার জন্য৷ আর যদি এই দুটির মধ্যে একটিও না হয়, তবে বড়জোর সিইও-কে একটা চিঠি দিতে পারেন৷ ধন্যবাদ জানিয়ে কিংবা নিজের দুঃখের কথা জানিয়ে৷
কিন্তু ‘গ্র্যাভিটি পেমেন্টস’ সংস্থার কর্মীরা বেতন বাড়ার আনন্দে যা করলেন তা জানলে চমকে যাবেন৷ সংস্থার ১২০ জন সদস্য নিজেদের বেতন বাড়ার আনন্দ ভাগ করে নিলেন সংস্থার সিইও’র সঙ্গেও৷ তাঁরা প্রত্যেকে নিজেদের এক মাসের বেতন জমিয়ে সিইও ড্যান প্রাইসকে একটি নীল রঙের টেসলা মডেল এস গাড়ি উপহার দিলেন৷

ড্যানের স্বপ্ন ছিল এই টেসলা৷ তাই তাঁর কর্মীরা তাঁকে উপহার হিসাবে এই ঘন নীল রঙের টেসলা উপহার দিলেন৷ উপহার পেয়ে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না ড্যান৷ কর্মচারীদের জড়িয়ে ধরছিলেন৷ তারপর এক সময় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললেন তিনি৷

প্রসঙ্গত, গতবছর গ্র্যাভিটি সংস্থার কর্মচারীদের বেতন বেড়েছিল একধাক্কায় অনেকটাই৷ এক ধাক্কায় কর্মীদের বেতন বেড়ে দাড়িয়েছে ন্যূনতম ৭০,০০০ ডলার৷ এই বিরাট অঙ্কের বেতন বৃদ্ধির পরেই সংস্থার কর্মচারীরা ড্যানকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন৷ প্রত্যেক কর্মচারী নিজেদের এক মাসের বেতন এই খাতে দিয়ে সিইও-কে এই অসামান্য উপহার দিলেন৷
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ