Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

মহিলাদের অন্তর্বাস চুরি করে বিপাকে সন্ন্যাসী, ধরিয়ে দিল সিসিটিভি ফুটেজ

কিন্তু কেন এমন কাজ করলেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৮:৪৬

options
link
মহিলাদের অন্তর্বাস চুরি করে বিপাকে সন্ন্যাসী, ধরিয়ে দিল সিসিটিভি ফুটেজ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক৪০ বছরের কিট্টিসাক বেজায় চিন্তায় পড়ে গিয়েছিলেন। এত বছর ধরে তাইল্যান্ডে রয়েছেন। কখনও এমন অদ্ভুত সমস্যার সম্মুখীন হতে হয়নি। স্ত্রী ও কন্যাও হতবাক, এমনও হতে পারে? সকালবেলা বাড়ির সামনের গলিতে দু’জনের অন্তর্বাস মেলে দিয়েছিলেন। কিন্তু সন্ধ্যায় তা আনতে গিয়ে দেখেন, অন্তর্বাসের কোনও চিহ্নই নেই। এতকিছু থাকতে হঠাৎ অন্তর্বাসগুলি চুরি হতে যাবে কেন? চুরি করলই বা কে?  কিছুতেই এ প্রশ্নের উত্তর মিলছিল না। অগত্যা পুলিশের দ্বারস্থ হন তাইল্যান্ডের এই বাসিন্দা।

[তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে হেলে পড়ল হোটেল, মৃত ৪]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু তদন্তে নেমে পুলিশেরও চক্ষু চড়কগাছে ওঠার জোগাড় হয়। দেখা যায় চোর আর কেউ নন এক বৌদ্ধ সন্ন্যাসী। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় নীল রঙের এর ব্যাগ নিয়ে কিট্টিসাকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ওই সন্ন্যাসী। অন্তর্বাস মেলা দেখেই থেমে যান। তারপর ভাল করে এদিক-ওদিক দেখে নেন, কেউ কোথাও আছে কি না। কাউকে না দেখে খুব সাবধানে একের পর এক অন্তর্বাসগুলি তুলে নেন। সেগুলি নিজের নীল ব্যাগে ঢুকিয়ে নেন। তারপর আবার একবার দেখে নেন কেউ দেখতে পাচ্ছে কি না। কাউকে না দেখে সোজা যেদিক থেকে এসেছিলেন সেদিকেই ফেরত চলে যান।

[বড় সাফল্য বিজ্ঞানীদের, মঙ্গলে পাড়ি বিশ্বের সবথেকে শক্তিশালী রকেটের]

কিন্তু একজন সন্ন্যাসী এমন কাজ কেমন করে করতে পারেন? মহিলাদের অন্তর্বাসেরই বা কী প্রয়োজন পড়তে পারে তাঁর?  চোখে দেখলে হয়তো কেউই বিশ্বাস করতেন না। কিন্তু এবার তো বিশ্বাস করতেই হবে। জানা যায়, স্থানীয় বৌদ্ধ মন্দিরে থাকেন ওই সন্ন্যাসী। খবর মঠ পর্যন্ত পৌঁছতে বেশি সময় লাগেনি। খবর পাওয়া মাত্রই, তরুণ সন্ন্যাসীকে মন্দির থেকে বহিষ্কৃত করা হয়েছে। কিন্তু কেন তিনি এমন কাজ করলেন? এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

[যাবজ্জীবন জেল হতে পারে বিএনপি নেত্রী খালেদার, ঢাকা কার্যত দুর্গ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.