সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিন হয়ে গেল৷ তবু সাধারণ মানুষের টাকার চাহিদা মিটল কই! ব্যাঙ্ক থেকে এটিএম, এটিএম থেকে ব্যাঙ্ক এই চৌহদ্দির চারপাশেই ঘুরছে দেশবাসীর জীবন৷ যাঁর ভাগ্য ভাল, তাঁর জুটছে টাকা৷ যাঁর কপাল মন্দ, তাঁকে খালি হাতেই ফিরতে হচ্ছে৷
আসল-নকলের চক্রবূহ্যে ভারতবাসীর জীবন যখন জেরবার, তখন নকলেই ফের ভারতীয় বাজার দখল করতে আসরে নামছে চিন৷ নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এখনও ঠিক মতো বাজারে এসে পারেনি, এর মধ্যেই তার নকশা প্রায় হুবহু কপি করে হ্যান্ডব্যাগ তৈরি করে ফেলেছে প্রতিবেশী দেশ৷ বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আনেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা৷
We are not ready with our notes yet. The Chinese have already made these note rip-off bags. pic.twitter.com/xmug1d06iI
— Harsh Goenka (@hvgoenka) November 19, 2016
নতুন নোট হাতে আসছে বটে, তবে তা বেশিরভাগই ২০০০ টাকার নোট৷ যা ভাঙাতে কালঘাম ছুটছে দেশবাসীর৷ কারণ খুচরো কারও কাছেই খুব একটা বেশি নেই৷ আর যাঁদের কাছে রয়েছে, তাঁরা নিজেদের কাছেই জমিয়ে রাখতে বেশি পছন্দ করছেন৷ টাকার এই টালমাটালেই নকল এই টাকার ব্যাগগুলি বাজারে ছড়িয়ে দিতে চাইছে চিন৷ সবই করা হচ্ছে নতুন ভারতীয় নোট পাওয়ার আশায়৷ এমনটাই মনে করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
‘৫২-তে মা হচ্ছেন?’, প্যারিস ফ্যাশন উইকে কটাক্ষের শিকার ঐশ্বর্য! বচ্চনবধূকে ‘মোটা মহিষ’ তোপ
-
দ্রোহের আগুনে জ্বলছে অধিকৃত কাশ্মীর, ভারতে সামিল হতে চেয়ে নিয়ন্ত্রণরেখায় ২৫০০০ জনতা
-
অষ্টমীতেই সিঁদুর খেলায় মাতেন সবাই, সাঁকরাইলের পালবাড়ির পুজোর নেপথ্যে করুণ কাহিনি
-
স্কুলেই প্রধান শিক্ষিকার ক্ষতবিক্ষত দেহ, পাশে স্বামীর রক্তমাখা লাশ! হাড়হিম কাণ্ডের তদন্তে পুলিশ
-
‘সাপের মতো পালাবে’, অতি বামেদের এবার কার্বলিক অ্যাসিডের দাওয়াই অর্জুনের!