সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে চিন-মার্কিন সম্পর্কে মধু কম, অম্লই বেশি৷ রাজনীতির এই ঠান্ডা লড়াইয়ের প্রভাব এবারে পড়ল শৌচাগারের অন্দরমহলেও৷ চিনের তৈরি বিশেষ ‘ট্র্যাম্প টয়লেট পেপার’ রমরমিয়ে বিক্রি হচ্ছে খোদ মার্কিন মুলুকেই৷ এমনকি, বাজার সমীক্ষায় জানা গিয়েছে, আমেরিকানরাই সবচেয়ে বেশি কিনছেন এই বিশেষ শৌচ সরঞ্জাম৷
আমেরিকার বেশ কয়েকটি চিনা কোম্পানি তৈরি করছে এই টয়লেট পেপার৷ যার কোনওটাতে ছাপা থাকছে ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখ, কোনওটায় আঙুল তুলে বক্তৃতা দেওয়ার ছবি, কোনওটায় আবার রয়েছে ‘পাউট’ পোজ দেওয়া ট্রাম্প৷ বিশেষ এই টয়লেট পেপারের জন্য স্লোগানও ঠিক করেছে প্রস্তুতকারক সংস্থাগুলি, ‘ডাম্প উইথ ট্রাম্প’৷
চিনের তৈরি এই টয়লেট পেপার বাজারে আসে ফ্রেব্রুয়ারি মাসে৷ ভারতীয় মুদ্রায় পাইকারি দাম প্রায় ২২ টাকা৷ ই-বে, আমাজন-এর মতো সাইটে মিলছে আরও কম দামে৷ ইতিমধ্যেই ৫০ জায়গা থেকে ৫ হাজার ট্রাম্প টয়লেট পেপারের অর্ডার চলে এসেছে এবং বুকিং করা বেশিরভাগ মানুষই মার্কিন বংশোদ্ভুত৷
প্রসঙ্গত, ক’দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার সমস্ত চাকরি চুরি করে নিচ্ছে চিন৷ তারই জেরে এই ট্রাম্প টয়লেটের প্রবর্তন কিনা, এই প্রশ্ন তুলেছেন অনেকেই৷

সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার