সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক সুরক্ষার ছলে ইতিমধ্যে গদর বন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে চিন৷ শুধু ভারতের দোরগোড়ায় সৈন্য মোতায়েনই নয়, এবার প্রকাশ্যে পাকিস্তানকে ভয়ানক মারণাস্ত্র বানাতে সাহায্য করবে কমিউনিস্ট দেশটি৷
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পাক সেনাপ্রধান কামার বাজওয়া ও চিনা সামরিক কর্তাদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ ওই বৈঠকে স্থির হয়, পাকিস্তানকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ট্যাঙ্ক, বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করবে বেজিং৷ এছাড়াও FC-1 জিয়াওলং নামের যুদ্ধবিমান নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে পাকিস্তানকে৷ এছাড়াও, সন্ত্রাস বিরোধী অভিযানে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলবে দুই দেশ বলেও জানিয়েছে চিনা সংবাদমাধ্যম৷
[অনেক সিরিয়ালই সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়: রাজ্যপাল]
এদিন, চিন-পাকিস্তান বাণিজ্যিক করিডরের সুরক্ষার আশ্বাসও দেয় ইসলামাবাদ৷ চিনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মাসুদ খালিদ জানিয়েছেন, গদর বন্দরের সুরক্ষায় পনেরো হাজার সেনা মোতায়েন করতে চলেছে পাকিস্তান৷ এছাড়াও জলপথে বন্দরটির সুরক্ষার ভার নিচ্ছে পাক নৌসেনা৷ পাকিস্তানকে ভয়ানক সব মারণাস্ত্র দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এক চিনা সামরিক আধিকারিক জানিয়েছেন, আল কায়দা ও তালিবান সন্ত্রাসবাদীদের হামলায় জর্জরিত পাকিস্তান৷ তাই দেশের সুরক্ষা ও শান্তি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে চিন৷
[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]
তবে বাণিজ্য ও শান্তির দোহাই দিলেও ভারতের চারপাশে সামরিক ঘাঁটি বানিয়ে ঘিরে ফেলতে চাইছে চিন এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ ভারত মহাসাগরে ইতিমধ্যে ঘোরাফেরা শুরু করেছে চিনা রণতরীগুলি৷ তবে এবার তৈরি ভারতও৷ ইতিমধ্যে আমেরিকা, জাপান ও ভিয়েতনামের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে দিল্লি৷ সম্প্রতি , ভিয়েতনামের সেনাকে প্রশিক্ষণও দিচ্ছে ভারতীয় সেনা৷ যাই হোক না কেন, সরাসরি আগ্রাসনের পথে হাটবে না চিন বলেই মনে করছেন একাংশ সামরিক বিশেষজ্ঞ৷
[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের