সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগরের উত্তেজনা প্রশমিত হয়নি৷ এরই মাঝে পিপলস লিবারেশন আর্মির তেইশ লক্ষ সেনাকে বিশেষ প্রশিক্ষণ নিতে পাঠালেন চিনা প্রেসিডেন্ট জি জিংপিং৷ প্রধানত যুদ্ধজয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ৷ তাঁর সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার, আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন চিনা প্রেসিডেন্ট৷
ভারতের সীমান্ত পেরিয়ে চিন সেনা যে একাধিকবার প্রবেশের চেষ্টা করেছে, তাও প্রমাণিত৷ সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চিনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন৷ উত্তরাখণ্ড-চিন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার প্রয়াস করেছে সেনারা৷ প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন?
ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চিনা সেনাবাহিনী পিএলএ-কে ঢেলে সাজিয়েছেন প্রেসিডেন্ট জি জিংপিং৷ বিশ্বের বৃহত্তম এই সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রতিবেশী দেশগুলির সীমান্ত অতিক্রম নিয়ে বিতর্ক অবশ্য কিছু কমেনি৷ দক্ষিণ চিন সাগরে আন্তর্জাতিক জলসীমা বিষয়ে কোনও নিয়ম বা নীতিই বেজিং অনুসরণ করে না বলে অভিযোগ৷ সাম্প্রতিককালে জলসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায়ও তাদের পক্ষে যায়নি৷
সর্বশেষ খবর
-
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২