সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটা ‘ঠান্ডা যুদ্ধে’র পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংকে। এসসিও বৈঠকে (SCO regional summit) ভারচুয়াল ভাষণ দেওয়ার সময় এই বিষয়েই কথা বললেন তিনি।
জিনপিং বলেছেন, ”আমাদের অবশ্যই বহিরাগত শক্তিগুলির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, যা ঠান্ডা যুদ্ধের সম্ভাবনাকে উসকে দিতে পারে এবং অঞ্চলে সংঘাত সৃষ্টি করে। কোনও দেশ যগি অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চায় তার প্রতিবাদ করতে হবে।”
[আরও পড়ুন: জাভেদ শামিমেই ভরসা, হাই কোর্টের নির্দেশ মেনে ২ নোডাল অফিসার নিয়োগ কমিশনের]
এদিন চিনা প্রেসিডেন্ট এসসিও বৈঠকের সদস্য দেশগুলিকে অনুরোধ করেন, পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করতে। মনে করিয়ে দেন, শান্তি, উন্নয়ন ও সহযোগিতার মধ্য দিয়ে দু’জনেরই জেতার সম্ভাবনাকে জোরদার করার ঐতিহাসিক ধারা অপরিবর্তনীয়। উল্লেখ্য, চিন এই কথা বললেও সাম্প্রতিক অতীতে ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসন অবশ্য়ই অন্য কথা বলছে। বারবার বৈঠক করেও নিয়ন্ত্রণরেখায় শান্তি এখনও ফেরানো যায়নি। যদিও ভারত বারবার জানিয়ে দিয়েছে, ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কেউ এদেশের সূচ্যগ্র ভূমিও দখল করতে পারবে না।
উল্লেখ্য,ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif), চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
[আরও পড়ুন: ‘চাকরি কীভাবে করে দেখব’, সিভিক ভলান্টিয়রদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মন্ত্রীর ভাই]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’