সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মাদার টেরিজার শহর কলকাতা থেকে এসেছেন- এ কথা জানিয়ে দিতে মরিয়া ছিলেন৷ আর তাই বাংলার নিজস্ব সম্পদ তুলে ধরেই যেন আলাদা করে দিলেন নিজের উপস্থিতি৷ ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’৷
মাদারের সেইন্টহুড প্রাপ্তি উপলক্ষে ভারতীয় প্রতিনিধি দল রোম পৌঁছালেও, মুখ্যমন্ত্রী আছেন আলাদা হয়েই৷ প্রথমত তিনি ভ্যাটিকানে গিয়েছেন মাদার হাউসের আমন্ত্রণে৷ দ্বিতীয়ত, দিল্লি হোক বা রোম বিজেপির সংস্রব যে তিনি এড়াতে চান, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ শনিবারের নৈশভোজেও তাই গরহাজির ছিলেন৷ সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর চেষ্টা ছিল, তিনি যে মাদারের শহর কলকাতা থেকে এসেছেন তা আলাদা করে তুলে ধরা৷ সূত্রের খবর, সেই জন্য বাংলার প্রতিনিধিদের জন্য আলাদা ব্যাজেরও ব্যবস্থা করেছেন তিনি৷ রোম থেকে হেঁটে ভ্যাটিকানের পথে তাঁর গলায় তাই উঠে এল বাংলার নিজস্ব সম্পদ-কবিগুরুর গান৷ গলা মেলালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান-সহ বাংলার সাংবাদিকরাও৷ আগুনের পরশমণি থেকে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে-র সুরে ভাসল ভ্যাটিকানও৷
সর্বশেষ খবর
-
‘যুদ্ধের নিয়ম বদলে গিয়েছে’, তেল ট্যাঙ্কার খুইয়ে আমেরিকায় ভয়ংকর হামলার হুমকি ইরানের
-
পকেটে বি টেক, অথচ প্রবীণ আত্মীয়ের বাড়িতে ঢুকেই যা করতেন…,মহিলার কাণ্ডে অবাক পুলিশ
-
মিলিয়ে দিল SIR! ‘মৃত’ দাদাকে ৩৫ বছর পর ফিরে পেলেন ভাই
-
সঞ্চয় ছোট, হৃদয় বড়! নেপালের পাশে দাঁড়াতে পিগি ব্যাঙ্ক ভেঙে অর্থ দিল উত্তরপ্রদেশের আলফাজ
-
রবিবাসরীয় বিকেলে ‘দেশু’র সারপ্রাইজ, ভক্তদের নিয়ে ঘুরতে যাওয়ার ঘোষণা দেব-শুভশ্রীর