Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ৩০ দিনের জন্য বিজ্ঞাপন বন্ধ করল কোকা-কোলা, কেন এমন সিদ্ধান্ত?

একটি বিবৃতি জারি করে সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২০, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২০, ১২:৪৮

options
link
সোশ্যাল মিডিয়ায় ৩০ দিনের জন্য বিজ্ঞাপন বন্ধ করল কোকা-কোলা, কেন এমন সিদ্ধান্ত? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। এবার তার আঁচ পড়ল কোকা-কোলার উপরও। অন্তত ৩০ দিনের জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন স্থগিত করল কোকা-কোলা। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এই খবর জানিয়ে দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ বিজ্ঞাপন বন্ধ করল তারা? সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করার জন্যই এই সময় নিয়েছে সংস্থা।

নেটিজেনরা এখন বর্ণবৈষম্য সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা এর শিকার হয়েছে। কিছুদিন আগে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তাদের ব্র্যান্ড নেম থেকে মুছে ফেলে ‘ফেয়ার’ শব্দটি। কোকা-কোলা এই ঝামেলায় জড়াতে চায় না। তাই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোকা-কোলার চেয়ারম্যান এবং সিইও জেমস কুইন্সি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, বর্ণবৈষম্যের জন্য পৃথিবীতে কোনও স্থান নেই এবং সোশ্যাল মিডিয়াতেও এর কোনও জায়গা নেই। কোকা-কোলা এ নিয়ে সম্পূর্ণ স্বচ্ছ্ব থাকতে চায়। তাই নিজেদের বিজ্ঞাপন পর্যালোচনার জন্য ৩০ দিন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ রাখা হবে বলে জানান তিনি। তবে তিনি এও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এইভাবে ‘বিরতি’ নেওয়া মানে যে তাঁরা গত সপ্তাহে শুরু হওয়া আফ্রিকান আমেরিকান ও নাগরিক সমাজের আন্দোলনে যোগ দিচ্ছেন, তা নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: হংকং নিয়ে চিনকে কড়া বার্তা রাষ্ট্রসংঘের, চাপে জিনপিং প্রশাসন ]

শুধু কোকা-কোলা নয়, ইউনিলিভার সিদ্ধান্ত নিয়েছে লিপটনের চা এবং বেন অ্যান্ড জেরির আইসক্রিমের বিজ্ঞাপন এখন সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে না। ইতিমধ্যেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটি সরিয়ে নেবে তারা। শুক্রবার ফেসবুকের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে বড় অংশের বিজ্ঞাপন আপাতত বন্ধ রাখা হচ্ছে। এভাবে একের পর এক বড় কোম্পানি বিজ্ঞাপন তুলে নেওয়ায় তা অর্থনীতির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

[ আরও পড়ুন: মুরগি থেকে ছড়াচ্ছে সালমোনেল্লা ব্যাকটেরিয়া, করোনা আবহে নতুন আতঙ্ক আমেরিকায় ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.