সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের বিস্তীর্ণ অঞ্চল। এর জেরে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ১২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইরানের উত্তর-পশ্চিম প্রান্তে। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৯।
[আরও পড়ুন: ধর্ষণ করে খুন করা হয় পাকিস্তানের হিন্দু ছাত্রীকে, ময়নাতদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত দুটো ১৭ মিনিট নাগাদ পূর্ব আজারবাইজান প্রদেশের হাস্তরুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। এর উত্সস্থল ছিল মাটির থেকে ১০ কিলোমিটার ভিতরে।
[আরও পড়ুন: লোপ পেতে চলেছে বাগদাদির বংশ, এবার তুরস্কের হাতে বন্দি নিহত জঙ্গির স্ত্রী]
আজারবাইজান প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ অঞ্চল। এরপর মোট পাঁচবার আফটার শকের সাক্ষী থাকেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এই ভূকম্পনের ফলে তিনটি গ্রামের প্রায় ৩০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ১২০ জন। তাঁদের মধ্যে অনেককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বুধবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। গত ১৪ দিনে এই নিয়ে মোট চারবার ভূমিকম্প হল ইরানে। আরব ও ইউরেশিয়ান প্লেটের ওঠানামার ফলে আগেও প্রচুর ভূমিকম্পের স্বাক্ষী থেকেছে তারা।
So far, five killed and over 250 wounded in a 5.9-magnitude quake that hit Tark and Varnakesh villages in Iran’s East Azarbaijan province, north-west of the country pic.twitter.com/rZwTyyOUxc
— Reza Khaasteh (@Khaaasteh) November 8, 2019
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের