Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Islamabad

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ শাহবাজের, নেপথ্যে কি সেই টিটিপি?

শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর খবর মিললেও পরে তা লাফিয়ে বাড়তে থাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:২৪

options
link
ইসলামাবাদে আত্মঘাতী হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ শাহবাজের, নেপথ্যে কি সেই টিটিপি? zoom
এই হামলার কড়া নিন্দা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
Advertisement

ইসলামাবাদে আত্মঘাতী বোমারুর হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই প্রতিবেদন লেখার সময় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯। আহতের সংখ্যা ১৬৯। এই হামলার কড়া নিন্দা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর খবর মিললেও পরে তা লাফিয়ে বাড়তে থাকে। এই ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ইসলামবাদ পুলিশের আইজি। নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে এক পাক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিলেন হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। কিন্তু তা সত্ত্বেও হামলা আটকানো যায়।

Advertisement

হামলার কড়া নিন্দা করে শাহবাজ একটি বিবৃতিতে বলেন, “ইসলামাবাদে মসজিদের সামনে এই হামলায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।” পাক প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। কিন্তু এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের দাবি, পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) কিংবা ইসলামিক স্টেটের জঙ্গিরা এই ভয়ংকর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.