সুকুমার সরকার, ঢাকা: ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে টঙ্গী বিসিক শিল্পনগরীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। সোমবার অগ্নিকাণ্ডের ৫৬ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় চারজনের মৃতদেহ।
কারখানার ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সোমবার সকাল থেকে দমকল কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
শনিবার ভোর ৬ টার দিকে টাম্পাকোয় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় কারখানার সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে ও পরে হাসপাতালে ১১ জন নিহত হন।
সর্বশেষ খবর
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান