সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মসনদে বসার পর থেকেই তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বারবার জলঘোলা হয়েছে। তবে এবার আর ডোনাল্ড ট্রাম্প নয়, বিতর্কে তাঁর নবনির্বাচিত ট্রেজারি সেক্রেটারি স্টিভ নুসিনের বাগদত্তা ৩৫ বছর বয়সি লুইস লিন্টন। জানা গিয়েছে, ২০১৬ সালের একটি থ্রিলার সিনেমা ‘ইনট্রুডার’-এ বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি। আর এই ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

সিনেমাটির চিত্রনাট্য মূলত একটি মহিলাকে কেন্দ্র করেই তৈরি। সেই চরিত্রেই অভিনয় করেছেন লুইস। সেখানেই তাঁকে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। সেই দৃ্শ্যগুলো নিয়ে এখন তোলপাড় গোটা দুনিয়া। সিনেমায় লুইসের বিপরীতে অভিনয় করেছেন মোবি। যিনি কিনা আবার কয়েকদিন আগেই ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের পর পছন্দের লোক স্টিভ নুসিনকে ট্রেজারি সেক্রেটারির পদে আনার পরেই ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল। তবে নিজের সিদ্ধান্তেই অবিচল ছিলেন ট্রাম্প। শুধু নুসিন নয়, বিতর্কে জড়িয়েছিলেন লুইসও। আফ্রিকা নিয়ে তাঁর লেখা একটি বই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যেখানে অনেকেই বলেন, আফ্রিকা নিয়ে যা লিখেছেন লুইস লিন্টন তা পুরোপুরি মিথ্যা।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার