Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
White House Shooting

হোয়াইট হাউসের সামনে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা ট্রাম্পের, আফগানদের আমেরিকায় প্রবেশে ‘না’ মার্কিন প্রশাসনের

হামলাকারী আফগানিস্তানের নাগরিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৫, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৫, ১৫:৩৬

options
link
হোয়াইট হাউসের সামনে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা ট্রাম্পের, আফগানদের আমেরিকায় প্রবেশে ‘না’ মার্কিন প্রশাসনের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলায় (White House Shooting) গুরুতর আহত হয়েছেন দুই ন্যাশনাল গার্ড। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী।এই ঘটনাকে এবার ‘জঙ্গি হামলা’র তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অন্যদিকে, ইতিমধ্যেই হামলাকালীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁর নাম রহমানউল্লাহ লাকনওয়াল। তিনি একজন আফগানিস্তানের নাগরিক। এরপরই আফগান নাগরিকদের আমেরিকা প্রবেশের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এটি কেবল সন্ত্রাসী কার্যকলাপই নয়, বরং এটি ছিল মানবতার বিরুদ্ধেও অপরাধ।” তিনি জানিয়েছেন, হামলাকারী নরককুণ্ড আফগানিস্তানের নাগরিক। তাঁর দাবি,  আততায়ী বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। একইসঙ্গে এই ঘটনার জন্য ট্রাম্প পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকেই দায়ী করেছেন। তিনি বলেন, “২০২১ সালে বাইডেন প্রশাসন এই আফগান যুবককে এয়ারলিফ্ট করে দেশে প্রবেশ করিয়েছিলেন। এখন থেকে আমরা আফগানিস্তান থেকে আসা সমস্ত ভিনগ্রহীদের পরীক্ষা করে দেখব।”  

Advertisement

হোয়াইট হাউসের সামনে এই হামলার ঘটনার পরই কড়া পদক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন। আফগান নাগরিকের অভিবাসনের আবেদনের প্রক্রিয়াকরণ আপাতত বন্ধ করে দিয়েছে তারা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সমস্ত আবেদনের প্রক্রিয়াকরণ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে। আমাদের মাতৃভূমি এবং নাগরিকদের সুরক্ষা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।”  

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র দু’টি ব্লক দূরে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুই গার্ড। পালটা গুলি চালায় বাহিনীও। তাতেই আহত হন তিনি। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই আহত দুই ন্যাশনাল গার্ডও। এই হামলার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘এই নির্মম ঘটনায় আমি স্তম্ভিত এবং মর্মাহত। যে পশু এক ঘটনা ঘটিয়েছে তাকে কড়া মূল্য চোকাতে হবে। এই হামলার জবাবে ন্যাশনাল গার্ডও পালটা গুলি চালিয়েছে। তাতেই গুরুতর আহত হয়েছে পশুটি। সে হাসপাতালে চিকিৎসাধীন।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.