সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবদেহে কিডনি কোথায় থাকে? বিজ্ঞান যাই বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন অন্য কথা৷ তাঁর দাবি, হৃদপিণ্ডে কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই৷ হেসে খুন নেটিজেনরা৷
[ আরও পড়ুন: মনিবকেই ছিঁড়ে খেল ১৮টি সারমেয়! প্রমাণে চোখ কপালে তদন্তকারী]
বুধবার চিকিত্সকদের একটি সভায় যোগ দেন ট্রাম্প৷ কিডনির ডায়ালিসিস নিয়ে আলোচনা হয় ওই সভায়৷ তারপর বক্তৃতা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন৷ বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হৃদপিণ্ডে৷’’
[ আরও পড়ুন: যুদ্ধের ক্ষত সারিয়ে দুই কোরিয়াকে ‘এক করতে’ কিমের দেশে ইন-গুক]
এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দিনকয়েক আগে চাঁদ মঙ্গলগ্রহের অংশ বলে দাবি করে টুইট করেছিলেন তিনি৷ নাসা-সহ গোটা বিশ্বই ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখে ঘাবড়ে গিয়েছিল৷ যদিও এই দাবির সত্যতা যে একেবারেই নেই, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই৷ এবার তাঁর কিডনির জন্য হৃদপিণ্ডের বিশেষ জায়গা আছে- এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷শারীরবিজ্ঞানকেই প্রায় গুলিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
[ আরও পড়ুন: সাবধান! কিছুক্ষণের মধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে দেশ]
মার্কিন ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ নেটিজেনরা ট্রাম্পের মন্তব্য শুনে হেসে খুন৷ অনেকেই সন্দেহপ্রকাশ করছেন তবে কি কিডনি এবং হৃদপিণ্ডের দূরত্বও জানেন না ডোনাল্ড ট্রাম্প?
TRUMP: “You’ve worked so hard on the kidney. Very special — the kidney has a very special place in the heart. It’s an incredible thing.” pic.twitter.com/JLM3uCsO5u
— Aaron Rupar (@atrupar) July 10, 2019
A graduate of Trump University’s anatomy and physiology program: “The kidney has a very special place in the heart.” pic.twitter.com/Y4Ud4fJHuU
— Mark Zohar (@markzohar) July 10, 2019
Trump The kidney has a very special place in the heart. This stuff is no longer funny. #ImpeachTrumpNow
— Yolande (@YZLIBRARIAN) July 11, 2019
Hey, come on now, he’s an expert at human anatomy
— Jax Wolff (@jaxrum) July 11, 2019
সর্বশেষ খবর
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?